অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটে পরিবর্তন হলো সুচি। পূর্বের সূচি অনুযায়ী বৃহস্পতিবার ত্রিপুরার প্রতিপক্ষ ছিল নাগাল্যান্ড। উড়িষ্যার কে আই আই টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু ওই রাজ্যে কংগ্রেসের ডাকা বন্ধের ফলে একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ। বৃহস্পতিবারের ম্যাচটি হবে শুক্রবার। এ খবর জানিয়েছেন ত্রিপুরা দলের ম্যানেজার পার্থ সারথি গুপ্ত। তিনি বলেন বুধবার রাতে ম্যাচ রেফারি আমাদের জানিয়ে দেন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে খেলা। এদিকে অরুনাচল প্রদেশ আসরে অংশ নেয়নি। ফলে সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১০ অক্টোবর মিজোরাম, ১২ অক্টোবর সিকিম এবং ১৪ অক্টোবর মেঘালয়ের বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। এদিন ওই রাজ্য বন্ধ থাকায় অনুশীলন করতে পারেননি ত্রিপুরার ক্রিকেটাররা। কাটিয়েছেন জিমে।


