দুদিবনব্যাপী রাজ্য স্কুল দলগত দাবা প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হয়েছে। এন এস আর সি সি-র দাবা হলঘরে দ্বিতীয় বর্ষ আসরে অংশ নিয়েছে বিভিন্ন স্কুলের ৫৫টি দল। এদিন সকালে আসরের উদ্বোধন করেন রাজ্য দাবা সংস্থার সভাপতি অভিজিৎ মল্লিক। আসরের প্রথম দিনে ৫ রাউন্ডের খেলা হয়। এবছর আসরে আগরতলার পাশাপাশি উদয়পুর, বিলোনিয়া, সাব্রুম, কৈলাসহর, ধর্মনগর এবং কমলপুর মহকুমার সাথে শিলচর থেকে বিভিন্ন স্কুল অংশ নিয়েছে। প্রথম দিনে ৫ রাউন্ডের শেষে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন হোলিক্রশ স্কুল ‘এ’ দল। সাড়ে ১৭.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রবিশঙ্কর বিদ্যামন্দির, সাড়ে ১৬ পয়েন্ট পেয়ে শিলচর স্কুল তৃতীয় স্থানে, সাড়ে ১৫ পয়েন্ট পেয়ে বীর বিক্রম ইনস্টিটিউশন এবং হোলিক্রশ স্কুল ‘ডি’ যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। আজ হবে শেষ চার রাউন্ডের খেলা। বিকেল ৩ টায় হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


