খোয়াইয়ে মহকুমার সেরা এভারগ্রীন ক্লাব

Date:

Share post:

খোয়াইয়ে সঞ্জয় বড়ুয়া স্মৃতি টি-২০ ক্রিকেটে মহকুমার সেরা হলো এভাগ্রীন ক্লাব। সুমন চক্রবর্তীর দুরন্ত ব্যাটিংয়ে ফাইনালে ৬ উইকেটে হারায় নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটিকে। বুধবার এয়ারপোর্ট মাঠে ব্যাট করার সুযোগ পেয়ে নিউস্টার ওয়েলফেয়ার সোসাইটি ১২০ রান করতে সক্ষম হয়। সম্রাট নম: দাস ২৮ বল-এ একটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬, গৌরব দত্ত ১৬ বল-এ দুটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি সাহায্যে ২৫, রাজ দত্ত দশ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং অনুকূলচন্দ্র দেব তেরো বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। এভারগ্রীন ক্লাবের বিশাল নম: দাস নয় রানে এবং নিশিকান্ত দেবনাথ ৪২ রানে দুটি করে উইকেট ভাগ করেন। জবাবে এভারগ্রীন ক্লাব ৬৪ বল খেলে চার উইকেট হারিয়ে জয় তুলে নেয়। সুমন চক্রবর্তী ১৯ বল-এ সাতটি বাউন্ডারি ও তিনটি ওয়ার বাউন্ডারির সাহায্যে ৪৭, প্রশান্ত দাস ১১ বল-এ দুটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩ এবং অচিন্ত্য রায় ১৮ বল-এ দুটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। নিউ স্টার ওয়েলফেয়ার সোসাইটির রাজ দত্ত ৩৪ রানে দুটি উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...