আসামের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া গোটা দল

Date:

Share post:

হায়দ্রাবাদের কাছে ভরাডুবির পর আসামের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইছে ত্রিপুরা রঞ্জি শিবির। তাই সময় নষ্ট করতে চাইছেন না ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। মঙ্গলবার ম্যাচ শেষ হওয়ার পর বুধবার প্রস্তুতিতে নেমে পড়েন ক্রিকেটাররা। জিমখানা স্টেডিয়ামে এদিন অনুশীলন করে গোটা দল। আজ গুয়াহাটির আসছে ক্রিকেটাররা। আসামের বিরুদ্ধে রঞ্জি ট্রফির দ্বিতীয় ম্যাচ হবে ১৮-২১ অক্টোবর।
ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হায়দ্রাবাদের বিরুদ্ধে ইনিংস এবং ৪০ রানে মুখ থুবড়ে পড়েছিল ত্রিপুরা। ওই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে এদিন অনুশীলনে ব্যাটসম্যানদের উপর বেশি জোর দেন কোচ সত্রাজিত লাহিড়ী। দলের ম্যানেজার পার্থ চৌধুরী জানান, প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবেই ছেলেরা। মরশুমের প্রথম ম্যাচে বিশ্রী হারটা চাপে ফেলেছে দলকে। তবে আসামের বিরুদ্ধে অন্য মেজাজে দেখা যাবে ছেলেদের। দাবি টিম ম্যানেজম্যান্টের। ক্রিকেট কর্তাদের অপেশাদারী মনোভাব এবং ক্লাব ক্রিকেটের গোষ্টিবাজির খেসারত দিতে হয়েছে রঞ্জি রাজ্য দলকে। এখন দেখার আসামের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারে ত্রিপুরা। এদিন প্রায় সাড়ে তিন ঘণ্টা অনুশীলন হয় ত্রিপুরার ক্রিকেটারদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...