জম্পুইজলায় অনূর্ধ্ব-১৪ মেয়েদের রাজ্য স্কুল ফুটবলে সেরা হয় পশ্চিম জেলা। আসরের ফাইনালে পশ্চিম জেলা ২-০ গোলে হারায় উত্তর জেলাকে। সুধন্ব্য দেববর্মা স্কুল মাঠে বুধবার বিকেলে হয় নির্ণায়ক ম্যাচটি। পশ্চিমের ঋত্বিকা মগ এবং রোঙ্গিতা জমাতিয়া গোল করে। ফুটবলারদের দুরন্ত পারফরম্যান্সে খুশি কোচ পূর্ণিমা দাস। রাজ্য সেরা হওয়ার পুরো কৃতিত্ব তিনি ফুটবলারদের দিয়েছেন। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এরআগে সকালে হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। প্রথম সেমিফাইনালে পশ্চিম জেলা ৪-০ গোলে বিধ্বস্ত করে দক্ষিণ জেলাকে। বিজয়ী দলের নিনা ত্রিপুরা দুটি গোল করে। অপর দুটি গোল করে পূর্ণিমা গোয়ালা এবং রঙ্গিতা জমাতিয়া। দ্বিতীয় সেমিফাইনালে উত্তর জেলা ৪-০ গোলে বিধ্বস্ত করে সিপাহীজলা জেলাকে। বিজয়ী দলের সুজাতা দেববর্মা হ্যাটট্রিক করে। আসরে সুজতা এবং পশ্চিম জেলার নিনা সকলের নজর কেড়ে নেয়। এছাড়া অপর গোলটি করে রিতা চাকমা।


