গ্রুপের ফাইনালে রাজ্যের ছেলেরা

Date:

Share post:

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে খেলা ছাড়পত্র আদায় করল ত্রিপুরার ১৯ ছেলেরা। বুধবার গ্রুপ লীগের শেষ ম্যাচের রাজ্য দল বিধ্বস্ত করলো মেঘালয় কে। অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটের প্লেট গ্রুপে ওড়িশার কেআইআইটি মাঠে ত্রিপুরার ২৭৭ রানের জবাবে মেঘালয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ১১২ রান করতে সক্ষম হয়েছে। রাজ্য দলের অর্কজিৎ সাহা শতরান করেছেন।
টসে জিতে ত্রিপুরা ২৭৭ রান করে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে। অর্কজিৎ সাহা ১১০ বল-এ ১৬টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ১১৫, ইস্ট দেবনাথ ৮৬ বল-এ সাতটি বাউন্ডারির সাহায্যে ৫৮, দেবজ্যোতি পাল ৪৮ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ৪০ এবং অয়ন রায় ১৪ বল-এ ১৫ রান করেন। মেঘালয়ের এম খামপুরী ৩৫ রানে এবং এরিক ৪৩ রানে ২টি করে উইকেট ভাগ করেন। জবাবে খেলতে নেমে বৃষ্টির জন্য মেঘালয়ের সামনে লক্ষ্য মাত্রা দাঁড়ায় ২২৮ রান ৩৫ ওভারে। ওই রান তারা করতে নেমে মেঘালয় ১১২ রান করতে সক্ষম হয়। জি নারল্যাং ৭৩ বল-এ পাঁচটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, এম খরপুরী ২০ বল-এ তিনটি বাউন্ডারি সাহায্যে ২৩ রান করেন। ত্রিপুরার অয়ন রায় ২৮ রানে দুটি উইকেট দখল করেন। ১৮ অক্টোবর হবে আসরের ফাইনাল ম্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...