তেরঙ্গা ওড়ানোই সবচেয়ে বড় সাফল্য, পদকজয়ীদের বললেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে ৮৫টি পদক জিতেছে ভারত। সেই সব পদকজয়ীদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে এই অনুষ্ঠানটি হয়েছে। মোদীর হাতে ভারতীয় দলের জার্সি তুলে দিয়েছেন মহিলা দলের প্রাক্তন দলনেত্রী হরমনপ্রীত কৌর। হায়দ্রাবাদে ম্যাচ খেলে বৃহস্পতিবারের অনুষ্ঠানে ছিলেন শ্রেয়াস আয়াররাও।মোদী এদিন পদকজয়ী দের সঙ্গে ছবি ও তোলেন। প্রায় প্রত্যেক ক্রীড়াবিদই প্রধানমন্ত্রীর হাতে কোনও না কোনও স্মারক তুলে দিয়েছেন। আইসিসি এর চেয়ারম্যান জয় শাহ সহ বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রধান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন “আপনারা ১৪০ কোটি ভারতীয়কে গর্বিত করেছেন। তেরঙা ওড়ানোই সবচেয়ে বড় সাফল্য। তাই এই সাফল্য আপনাদের একার নয়, দেশের কোটি কোটি মানুষেরও। গোটা দেশের পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে ভারত ভরসাযোগ্য এবং আতিথি পরায়ন দেশ হয়ে উঠছে। আমরা ২০৩৬ অলিম্পিক্স আয়োজনের বিড করছি এবং আয়োজন করতে মরিয়া।” মহিলা ক্রীড়াবিদ এবং মহিলা হকি দলের কথা আলাদা করে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, “মহিলা ক্রীড়াবিদদের শুভেচ্ছা। আপনারা ৩৮টি পদক জিতেছেন, যার মধ্যে ১১টি সোনা। মহিলা হকি দল ৪৪ বছরের খরা কাটিয়ে সোনা জিতেছে, যা অত্যন্ত আনন্দের।” শুক্রবার মহিলা দলের ম্যাচ রয়েছে রায়পুরে। এরপরে ও গোটা দল উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। এমনকি বৃহস্পতিবার হায়দ্রাবাদে ম্যাচ খেলা ভারতের টি-২০ দলও উপস্থিত ছিল এই অনুষ্ঠানে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে এশিয়াডে সোনা জিতেছিল ভারতের মহিলা দল। তিনি মোদীর হাতে একটি জার্সি তুলে দেন। হাজির ছিলেন বর্তমান দলনেত্রী স্মৃতি মন্ধানাও। গলফার প্রণবী উর্স তাঁর গ্লাভস এবং একটি গল্‌ফ বল তুলে দেন মোদীর হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “স্বপ্ন এক দিনে সফল হয় না। বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতা দরকার। গত ১২ বছরে ভারত ধৈর্য দেখিয়েছে এবং ক্রীড়া বাস্তুতন্ত্র তৈরি করতে কঠোর পরিশ্রম করেছে। আগে বড় প্রতিযোগিতায় ভারত হাতেগোনা পদক জিতত। খুব বেশি খেলা জানতও না। আমরা এই নেতিবাচকতা কাটিয়েছি। এখন বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব বেড়েই চলেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...