ভারতের প্রধান নির্বাচকের পদ থেকে অজিত আগর কর ইস্তফা দেওয়ার পর সমস্যা তৈরি হলো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে। আগরকরের বিকল্প খুঁজতে হিমশিম খাচ্ছে তারা। পশ্চিমাঞ্চল থেকে বোর্ডের প্রধান নির্বাচক ছিলেন আগরকর। সেখান থেকে নতুন নির্বাচক খুঁজছে বোর্ড।কিন্তু বোর্ডের পছন্দ সই কেউ এখন কেউ এখনো রাজি হননি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূত্রের খবর অনুযায়ী পশ্চিমাঞ্চলের হয়ে খেলা বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে বোর্ড। কিন্তু এখনো কেউ রাজি হননি। এমনকি দেশের হয়ে প্রায় ১০০ টেস্ট খেলেছেন, এমন দুই তারকার সঙ্গে কথা বলেছেন বোর্ডের পদাধিকারীরা কিন্তু তারাও বোর্ডের প্রস্তাব খারিজ করে দিয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান নির্বাচক কমিটিতে রয়েছেন প্রজ্ঞান ওঝা, রুদ্রপ্রতাপ সিং, অজয় রাতরা ও শিবসুন্দর দাস। আগরকরের পরিবর্ত হিসেবে নির্বাচক হওয়ার জন্য আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল বোর্ড। ১৪ অক্টোবর ছিল আবেদনের শেষ দিন। নিয়ম অনুযায়ী, সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটার নির্বাচক কমিটির চেয়ারম্যান হন। আপাতত যা সম্ভাবনা তাতে ওঝাকেই তাঁর কার্যকালের বাকি সময়ের জন্য চেয়ারম্যান করতে পারে বোর্ড। আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছেন ওঝা। কারণ, বাকি জাতীয় নির্বাচকদের থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। স্বাভাবিকভাবেই আগরকরের পরিবর্তন খুজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বোর্ডকে।


