কিল্লায় এন্টি ড্রাগস এওয়ারনেস প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন আজ। উদ্বোধনী ম্যাচে নোয়াবাড়ি প্লে সেন্টার খেলবে তৈরুপাবানি প্লে সেন্টারের বিরুদ্ধে। জয়ৈং বাড়ি মিনি স্টেডিয়ামে ইয়ং স্টার ক্লাবের উদ্যোগে হচ্ছে আসর। এবছর আসরে অংশ নিয়েছে ২০টি দল। আসরের চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি সহ প্রাইজমানি পাবে যথাক্রমে ১ লাখ এবং ৭০ হাজার টাকা। এদিকে আসর সুষ্ঠভাবে করতে যাবতীয় উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা ক্লাব।


