অনূর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ ক্রিকেটের প্লেট গ্রুপ থেকে ছিটকে গেল ত্রিপুরা। রান রেটে ফাইনালে শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে খেলবে সিকিম। ১৮ অক্টোবর হবে খেতাবের নির্ণায়ক ম্যাচ। আসরে চার ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে অপরাজিত ভাবে ফাইনালে খেলার ছাড়পত্র পায় মনিপুর। সমসংখ্যক ম্যাচ খেলে দুটি ম্যাচে জয়লাভ করে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল সিকিম এবং ত্রিপুরা। শেষে রান রেটে ত্রিপুরাকে (-০.১৬৮) পেছনে ফেলে ফাইনালে খেলা ছাড়পত্র অর্জন করি নেয় সিকিম (+০.০৪৭)। ফলে ফাইনালে খেলার স্বপ্ন অধরা রইল ত্রিপুরার। আগামী বছরও প্লেট গ্রুপে খেলতে হবে ত্রিপুরার মেয়েদের। শুক্রবার গ্রুপ লীগের শেষ ম্যাচে মনিপুর ৭ উইকেটে সিকিমকে পরাজিত করে।


