লড়াই করে ড্র আরাধ্যার

Date:

Share post:

হায়দ্রাবাদে জাতীয় সাব জুনিয়র মেয়েদের দাবা প্রতিযোগিতায় দিল্লির আদ্দা জৈনের বিরুদ্ধে পয়েন্ট ভাগ করলো ক্যান্ডিডেট মাস্টার আরাধ্য দাস। শুক্রবার আসরের সপ্তম রাউন্ডের খেলা হয়। সাদা ঘুটি নিয়ে লড়াই করে উত্তরপূর্বের সর্বকনিষ্ঠ ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা (২০০৫) মুখোমুখি হয়েছিল মহিলা ক্যান্ডিডেট মাস্টার আদ্দা জৈনের বিরুদ্ধে। দুরন্ত খেলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করে আরাধ্যা। সাত রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে পাঁচ। আসরে ৭ ম্যাচ খেলে চারটি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচে পয়েন্ট ভাগ করে সদ্য অনূর্ধ্ব ১৩ জাতীয় দাবা আসরে ভারত সেরা সম্মান পাওয়া আরাধ্যা। এছাড়া মেয়েদের বিভাগে অংশ নেওয়া রাজ্যের আরেক দাবাড়ু শ্রীবাদ্রীতা দেবনাথের পয়েন্ট দেড়। বালক বিভাগে শাক্য সিংহ মোদকের পয়েন্ট চার। শনিবার অষ্টম রাউন্ডের খেলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...