চিন্নাস্বামীতে আজ টি-২০’র সিরিজ নির্ণায়ক ম্যাচ, থাবা বসাতে পারে বৃষ্টি

Date:

Share post:

চতুর্থ ম্যাচ শেষে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের টি-২০ এর সিরিজ এই মুহূর্তে ২-২ সমতায় রয়েছে। ফলে আজ পঞ্চম ম্যাচটি সিরিজ নির্ণায়কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শনিবার ব্যাঙ্গালোরের সেই ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এমনকি ম্যাচটি ভেস্তেও যেতে পারে। কারণ ঘন্টায় ঘন্টায় বৃষ্টির যে পূর্বাভাস দেখাচ্ছে তাতে ম্যাচ চলাকালীন বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুক্রবার বেঙ্গালুরুর চিনাস্বামী স্টেডিয়ামের পিচ ঢাকা ছিল। এদিন শহরে বৃষ্টিও হয়েছে ভালো পরিমাণে। ঘরের মাটিতে এই সিরিজ জয়ের প্রশ্নে ভারতীয় ক্রিকেট দলের কাছে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ।
ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং আক্রমণ বিভাগ নিয়ে কোনো রকম সমস্যা নেই। যদিও চতুর্থ টি-২০ এর ম্যাচে ২২৩ রান সংগ্রহ করার মাঝে অলআউট হয়ে গিয়েছিল ভারত। অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং বাঁ হাতি তারকা ব্যাটসম্যান তিলক ভার্মা প্রতিটি ম্যাচেই দুর্ধর্ষ ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন। বিক্ষিপ্ত পারফরম্যান্স উপহার দিচ্ছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। ঈশান কিষান ও একই অবস্থায় রয়েছেন। চিন্তার কারণ হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণ বিভাগ। অক্ষর প্যাটেল, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদবরা কতটুকু সামাল দিতে পারবেন ক্যারিবিয়ান ব্যাটিং আক্রমণ বিভাগকে সেটা মূল বিষয়। এই ম্যাচে অর্শদীপ সিংহের পরিবর্তে খেলবেন ভুবনেশ্বর কুমার।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ও যথেষ্ট শক্তি সমৃদ্ধ ব্যাটিং আক্রমণের দিক থেকে। দলনেতা সাই হোপ রয়েছেন দুর্ধর্ষ ছন্দে। সিমরন হেটমিয়ার এবং সারফিন রুথারফোর্ড দুজনেই বিস্ফোরক মেজাজে ব্যাটিং উপহার দিচ্ছেন। শেষ ম্যাচে কেমো কল ধারাবাহিকভাবে ভারতীয় ক্রিকেট দলে ব্যাটসম্যানদের প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়ে দারুন ভূমিকা পালন করেছিলেন। রোমারিও শেফার্ড এর কাঁধে চোট রয়েছে এই ম্যাচে তিনি কতটা খেলতে পারবেন সেটা নিয়ে সংশয় রয়েছে। যদিও সিরিজ নির্ণায়ক ম্যাচে তার খেলা নিয়ে পুরোপুরি আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...