কিল্লায় এন্টি ড্রাগস প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে জয়লাভ করলো ইউনাইটেড স্টুডেন্টস। ন্যূনতম গোলে হারায় তইরুপা বাড়ি প্লে সেন্টারকে। ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে শনিবার থেকে জয়িং কামি মিনি স্টেডিয়ামে শুরু হয় আসর। উদ্বোধন করেন বিধায়ক পূর্ণচন্দ্র জমাতিয়া। এছাড়া উপস্থিত ছিলেন জমাতিয়া হদার পক্ষে পিত্রা কুমার জমাতিয়া। কয়েক হাজার ফুটবল প্রেমীদের উপস্থিতিতে দুই দলের ফুটবলাররা শুরু থেকেই জমজমাট লড়াই করেন। ১৪ মিনিটের মাথায় ইউনাইটেড স্টুডেন্টস দলের জয়সূচক গোলটি করেন রাজীব সাধন জমাতিয়া। ম্যাচে ফেরার জন্য তুই রূপা বাড়ি দলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। খেলা পরিচালনা করেন রাজীব ত্রিপুরা।


