ফের ভারত সেরার দৌড়ে আরাধ্যা

Date:

Share post:

ফের ভারত সেরা হওয়ার দৌড়ে এগিয়ে চলছে ত্রিপুরার ক্যান্ডিডেট মাস্টার আরাধ্যা দাস। জাতীয় আসরের অষ্টম রাউন্ডে তেলেঙ্গানা দাবাড়ু অক্ষয়া নরহারিকে (১৬৫৪) হারিয়ে দেয় রাজ্যের সোনার মেয়ে। কালো গুটি নিয়ে ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ওই ছাত্রীটি। শেষ পর্যন্ত প্রত্যাশিতভাবে জয় তুলে নেয়। ৮ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ছয়। পাঁচটি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচে পয়েন্ট ভাগ করেছে। আট রাউন্ড শেষে পয়েন্ট সাড়ে ছয়। সাড়ে সাত পয়েন্ট পেয়েছে দিল্লির প্রীষিতা গুপ্তা (২১২৯)। মোট ১১ রাউন্ডের খেলা হবে। আজ আরাধ্যা খেলবে মহিলা ক্যান্ডিডেট মাস্টার দাবাড়ু অন্ধপ্রদেশের শ্রভ্যশ্রী ভীমারাসেটি (২০২০) বিরুদ্ধে। ওই ম্যাচে জয় পেলেই একটা এগিয়ে যাবে আরাধ্যা। রাজ্যের অপর দাবাড়ু শিবাাদৃতা দুইটা দেবনাথের পয়েন্ট আড়াই। বালক বিভাগে ত্রিপুরার শাক্য সিংহ মোদকের পয়েন্ট ৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...