প্রথম ম্যাচে ভরাডুবির পর আজ সামনে আসাম

Date:

Share post:

প্রথম ম্যাচে চূড়ান্ত ভরাডুবির পর আজ থেকে আসামের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। রঞ্জি ট্রফি দ্বিতীয় ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে। চারদিনের ওই ম্যাচটি রাজ্যারকের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেটে সবুজ ঘাসে ভরা। ওই উইকেটে শুরুতে জোরে বোলাররা কিছুটা সুবিধা পাবে। তা মাথায় রেখেই পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ টসে জয়লাভ করলে প্রথমে ফিল্ডিং নেবে ত্রিপুরা। হায়দ্রাবাদ ম্যাচের ব্যর্থতা ভুলে আসামের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্রিকেটাররা। জানিয়েছেন দলের ম্যানেজার পার্থ চৌধুরী। শনিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রায় সাড়ে তিন ঘন্টা অনুশীলন হয় রাজ্যদলের। অনুশীলন শেষে ক্রিকেটারদের মনোবল বাড়াতে দীর্ঘ সময় কোচ সত্রাজিত লাহিড়ী আলোচনা করেন। সকলকে বোঝানোর চেষ্টা করেছেন প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে মাঠে নামার জন্য। এদিকে স্বপ্নীল সিং সুস্থ না হওয়ায় তার পরিবর্তে ত্রিপুরা দলে যোগ দিয়েছেন বাবুল দে। এদিন বাবুল অনুশীলন করলেও প্রথম একাদশে খেলানো হবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। যতটুকু খবর হায়দ্রাবাদ ম্যাচে যাদের প্রথম একাদশে খেলানো হয়েছিল তাদেরই আসাম ম্যাচে আবার সুযোগ দেওয়া হবে। ত্রিপুরার হয়ে গোরাপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং ঋতুরাজ ঘোষ রায়। আসামের বিরুদ্ধেও পাঁচ বোলার নিয়ে প্রথম একাদশ সাজাবে ত্রিপুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...