নাইডুতে ত্রিপুরার অনুশীলনে থাবা বসালো বৃষ্টি। সোমবার থেকে শক্তিশালী কর্নাটকের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফি ক্রিকেটে প্রথম ম্যাচে ঘরের মাঠে ধরাশায়ী হয় রাজ্যদল। ইম্যাচে কি পারবে ঘুরে দাঁড়াতে?
চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আগের রাতে পৌঁছলেও শনিবার সকালে অনুশীলন করার কথা ছিল। কিন্তু সকাল থেকেই অঝোরে বৃষ্টি হওয়ায় অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। পরে হোটেলেই জিমে কাটান ক্রিকেটাররা। আগের ম্যাচে ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় হারতে হয়েছিল। কিন্তু এখানে সেই সুযোগটা পেলো না অনুশীলনের। ফলে কর্ণাটকের বিরুদ্ধে কতটা ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ।


