থোই সিংয়ের শেষ মুহূর্তের ম্যাজিক

Date:

Share post:

ইন্ডিয়ান সুপার লিগের শনিবারের রুদ্ধশ্বাস লড়াই ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে বদলি ফুটবলার থোই সিং হুয়াইড্রামের দর্শনীয় গোল ওড়িশার হাত থেকে নিশ্চিত পয়েন্ট ছিনিয়ে নেয়।
একানা ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। বল পজেশনে ওড়িশা কিছুটা এগিয়ে থাকলেও ইন্টার কাশীর রক্ষণভাগ প্রথমার্ধে কোনো বড় ভুল করেনি। ওড়িশার আক্রমণভাগের খেলোয়াড়দের বেশ কয়েকবার অফসাইডের ফাঁদে পড়তে দেখা যায়। প্রথমার্ধে দুই দলের তরফ থেকেই একাধিক ট্যাকল ও ফাউল দেখা গেলেও কোনো পক্ষই গোলের মুখ খুলতে পারেনি, ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবেই।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই ওড়িশা এফসি তাদের আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ম্যাচের ৫৬ মিনিটে প্রথম গোলটি পায় ওড়িশা, তবে তা ছিল ইন্টার কাশীর ডিফেন্ডার প্রতীক চৌধুরীর এক দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোল।
গোল হজমের পর ইন্টার কাশীর কোচ কার্লোস ভাজ পিন্টো দলে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনেন। ম্যাচের ৬৬ মিনিটে সুমিত পাসির পরিবর্তে মাঠে নামানো হয় ভারতীয় তরুণ ফরোয়ার্ড থোই সিং হুয়াইড্রামকে। কোচের এই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য বদলে দেয়। ম্যাচ যখন ওড়িশার পক্ষে শেষ হওয়ার মুখে, ঠিক তখনই ৮৯ মিনিটে ইন্টার কাশীর এক আক্রমণ থেকে বক্সের মধ্যে উড়ে আসা বল অসাধারণ ভলিতে ওড়িশার জালে জড়িয়ে দেন থোই সিং। ওড়িশার গোলরক্ষক হৃতিক তিওয়ারির কোনো সুযোগই ছিল না বলটি আটকানোর।
শেষ পর্যন্ত রেফারি ফাইনাল বাঁশি বাজাতেই দুই দলই ১-১ গোলে মাঠ ছাড়ে এবং মূল্যবান ১টি করে পয়েন্ট ভাগ করে নেয়। দুই দলই তাদের প্রথম ম্যাচে হারার পর এই ম্যাচ থেকে মরশুমের প্রথম পয়েন্ট পেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...