এলিট গ্রুপের খেলার ছাড়পত্র ত্রিপুরা ১৯ দলের

Date:

Share post:

এলিট গ্রুপের খেলার ছাড়পত্র পেলো ত্রিপুরা। রবিবার প্লেট গ্রুপের ফাইনালে মিজোরামকে ৪ উইকেটে হারায়। অনূর্ধ্ব ১৯ ভিনু মানকর ট্রফি ক্রিকেটের প্লেট গ্রুপে ভুবনেশ্বরের কে আই আই টি ক্রিকেট স্টেডিয়ামে মিজোরামের গড়া ১৬৭ রানের জবাবে ত্রিপুরা ১৮ বল বাকি থাকতে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয়। মিজোরামের রানের জবাবে এক সময় চাপে ছিল ত্রিপুরা। এই অবস্থায় প্রথমে সিদ্ধার্থ দেবনাথ, পরে অয়ন রায় এবং আকাশ সরকার দুরন্ত ব্যাটিং করে ত্রিপুরাতে কাঙ্খিত এলিটে তুলে নেয়। টসে জিতে ত্রিপুরার বোলারদের আক্রমণের মুখে শুরু থেকে চাপে ছিল মিজোরাম। দলনায়ক মাপুইয়া কিছুটা প্রতিরোধ গড়ে তোলায় মিজোরামের স্কোর ভদ্রস্থ হয়। মিজোরামের অধিনায়কে ৮৭ বল-এ চারটি বাউন্ডারিও তিনটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬২ রান করে। এছাড়া দিনপুইয়া ৪৩ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং লাউমা ৩০ বল-এ একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করে। ত্রিপুরার দ্বীপ দেব ২১ রানে, সপ্তদ্বীপ দত্ত ৩০ রানে এবং রিয়াদ হোসেন ৩১ রানে দুটি করে উইকেট ভাগ করে। জবাবে শুরু থেকে চাপে পড়ে যায় ত্রিপুরা। এক সময় ৪২ রানে চার উইকেট হারিয়ে ছিল খাদের কিনারায়। এই অবস্থায় সিদ্ধার্থ দেবনাথের সঙ্গে প্রথমে দেবজ্যোতি পাল রুখে দাঁড়ায়। দেবজ্যোতি সেট হয়ে নিজের উইকেটটি ছুড়ে দিয়ে আসে। আউট হওয়ার আগে ৪১ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে। সিদ্ধার্থ ৬৭ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে। ৯৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়লেও অয়ন রায় এবং আকাশ সরকার রুখে দাঁড়ায়। মিজোরামের বোলারদের আক্রমণ ঠান্ডা মাথায় মোকাবেলা করে এগিয়ে নিয়ে যায় দলকে। শেষ পর্যন্ত ওই জুটি অবিচ্ছিন্ন থেকে কাঙ্খিত জয় এনে দেয়। ত্রিপুরা ৪৭ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে জয় পায়। অয়ন ৫৩ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ৪৫ রানে এবং আকাশ ৭৩ বল-এ পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে অপরাজিত থেকে যান। মিজোরামের রেন্টলুয়াঙ্গা ১৭ রানে ২টি উইকেট পায়। আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...