জয়ের ভীত গড়ে দিয়েছেন সঞ্জু ও অভিষেক : শ্রেয়াস

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ এর ম্যাচে জয়লাভ করলেও ভারত অধিনায়ক শ্রেয়াস আয়ারের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ালো দলের বোলিং আক্রমণ বিভাগ। আরো একটি ম্যাচে ২০০ রানের বেশি দিয়েছেন বোলাররা। মার খেয়েছেন ভুবনেশ্বর কুমারের মতো একজন অভিজ্ঞ বোলার ও। ম্যাচ শেষে অধিনায়ক শ্রেয়াস আয়ার বলেন শুরুতে পিচ খানিকটা ধীর গতির ছিল। যার কারণে বল পরে একটু থেমে থেমে আসছিল ব্যাটে। তবে যে লেংথে বল করা উচিত ছিল তার একটু আগে বল ফেলছিলেন। পরের দিকে শিশির পড়তে শুরু করল। যার কারণে পিচ সহজ হয়ে পড়ে। ব্যাটে খুব ভালো বল আসছিল। সে কারণেই নিউজিল্যান্ড ২২৫ রান তোলে। শিশিরের কারণে বোলারদের যে সমস্যায় পড়তে হয়েছে তা অধিনায়ক শ্রেয়াস আয়ারের কথায় স্পষ্ট। কিন্তু বোলারদের এরকম বোলিং নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই গেল তার। অধিনায়ক শ্রেয়াস আয়ার এদিন ভারতীয় ব্যাটসম্যানদের বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তিনি কৃতিত্ব দেন দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন কে। অধিনায়ক আয়ার বলেন সঞ্জু এবং অভিষেক এই ফরমেটে যথেষ্ট অভিজ্ঞ। পিচের চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী যেভাবে বোলারকে ধোলাই করার দরকার তারা সেটাই করেছেন। ২২৫ রানের লক্ষ মাত্রা তাড়া করতে নেমে প্রথম ৬ ওভারে ৮০-৮৫ অনেক। এই দুই ওপেনার ভীত গড়ে দেওয়ার কারণেই বাকিরা জয়ের আসল কাজটা করতে সক্ষম হয়েছেন। বিধ্বংসী ইনিংস খেলেছেন নমন ধীর।তারও উচ্ছ্বসিত প্রশংসা করেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। দলনেতা শ্রেয়াস বলেন নমন যে ইনিংসটা খেলেছেন তা এক কথায় অসাধারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...