২২৬ রানের জয়ের লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে ৩৩ বলে ৬৭ রানের বিস্ফোরক ইনিংসটি উপহার দিয়েছেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন। জয়ের পর গোটা দলকে কৃতিত্ব দিলেন তিনি। ম্যাচের সেরা হওয়ার পর তিনি বলেন ভারত জয়লাভ করেছে এটাই বড় কথা। সেই জয়ে তার অবদান রয়েছে এটা তার কাছে একটা গর্বের বিষয়। দলের সকলেই এই জয়ের জন্য কিছু না কিছু করেছেন। এটা হচ্ছে দলগত জয়। এভাবে সিরিজ শুরু করতে পেরে তিনি খুশি। অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে ৩৫ বলে ওপেনিং জুটিতে ৯৩ রান যোগ হয়। ম্যাচের সেরা সঞ্জু স্যামসন আরো বলেন দলকে জেতানোর জন্য নেমেছিলেন তারা। নিজেদের মধ্যে অনেক কথা হয়েছে। তবে শুধুমাত্র বল দেখছিলেন। আর খেলছিলেন। এতে তাদের ব্যাট করতে সুবিধা হয়েছিল। তিনি আরো বলেন এই পিচে ব্যাট করা তেমন একটা সহজ ছিল না। বল ভালো সুইং করছিল। দ্বিতীয় ইনিংসে শুরুতে একটু বেশি সুইং করছিল। কিন্তু পিচে পড়ার পর ব্যাটে ভালোভাবে আসছিল বল। তাই দুই ওপেনার ঠিক করে নিয়েছিলেন ইতিবাচক ব্যাটিং করার। সঞ্জু ভালোভাবেই জানেন জিততে হলে পাওয়ার প্লে কে কাজে লাগাতে হবে। আর সেই লক্ষ্যেই খেলতে নেমেছিলেন দুইজন। পাওয়ার প্লে কে কাজে লাগিয়ে ৬ ওভারে ৯০ এর ওপরে রান যোগ করায় ভারতের জয়ের কাজটা সহজ হয়ে যায়। সব মিলিয়ে ভারত জয় দিয়ে অভিযান শুরু করেছে এটাই দারুন।


