একটা সময় ৩ ওভারে প্রয়োজন ছিল ৪৬ রান। মনে হয়েছিল নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় টি-২০ এর ম্যাচে হেরে যাবে ভারত। সেখান থেকে ম্যাচটা ঘুরিয়ে দলকে জয় এনে দিলেন তিলক ভার্মা এবং নীতিশ কুমার রেড্ডি। ভারত অধিনায়ক শ্রেয়াস আয়ার মনে করে তার দলের সকলেই জেতানোর ক্ষমতা রাখে। যার কারণে অধিনায়ক শ্রেয়াস তিলক ভার্মা এবং নীতিশ কুমার রেড্ডি সহ নমন ধীরের উচ্ছ্বসিত প্রশংসা করেন। ম্যাচ শেষে অধিনায়ক শ্রেয়াস বলেন নিঃসন্দেহে কিছুটা হলেও চাপে ছিল ভারত। তবে এটা জানতেন দলের সকলেই ম্যাচ জেতাতে পারেন। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সেটাই প্রমাণিত হয়ে গেল। ধারাবাহিকভাবে উইকেট হারানোর পর একটা সময়ে মনে হয়েছিল ম্যাচটা ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে তিলক ভার্মা, নমন ধীর এবং নীতিশ কুমার রেড্ডি ম্যাচটাকে বের করে নিয়ে আসেন। অধিনায়ক শ্রেয়াস আরো বলেন নমন ধীর বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই সফল। ব্যাট হাতে যেভাবে গুরুত্বপূর্ণ ইনিংস দুটো ম্যাচে খেলেছেন সত্যিই প্রশংসনীয়। ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধেও তার ব্যাটিং এবং বোলিং কাজে এসেছে ভারতের এই পিছে নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল সান্টনার এবং মাইকেল ব্রেসওয়েল দুর্ধর্ষ বলিং করেছেন। শুরুর দিকে শট খেলা বিশেষ একটা সম্ভব হচ্ছিল না। সব ম্যাচ সহজ ভাবে জেতা যায়, এটাও ঠিক নয়। তবে যেভাবে ভারত ঘুরে দাঁড়িয়েছে সেটাই আসল।


