সদ্য সমাপ্ত ঘরোয়া ফুটবল মরশুমে রেফারি নিগ্রহের ঘটনায় সরাসরি জড়িত থাকার অপরাধে ব্লাডমাউথ ক্লাবের চারজন ফুটবলারকে সর্বভারতীয় স্তরে ৩টি সেশনের (৩ বছর) জন্য বরখাস্ত করা হয়েছে। ওই চার ফুটবলার হলেন পারভেজ ভূঁইয়া, বুদ্ধ দেববর্মা, বয়ার দেববর্মা এবং মণিপুরের পি এল সিং।
সোমবার ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
গত ৪ অক্টোবর উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম ডিভিশন ফুটবলের সুপার ফোরের ব্লাডমাউথ ক্লাব ও এগিয়ে চলো সংঘের ম্যাচে পেনাল্টির আবেদন নাকচ করে মাঠেই ফুটবলাররা রেফারিকে শারীরিক ভাবে নিগৃহীত করে।
শৃঙ্খলাভঙ্গের এই বড় ঘটনায় সরাসরি জড়িত থাকায় ব্লাডমাউথ ক্লাবের ম্যানেজার দেবজিৎ দত্তকে ৫ বছরের জন্য ফুটবল সংক্রান্ত সমস্ত কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
মাঠের ভেতর খেলোয়াড় ও কর্মকর্তাদের এমন অনভিপ্রেত আচরণের দায়ে ব্লাডমাউথ ক্লাবকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকারের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শৃঙ্খলা রক্ষা এবং মাঠে ম্যাচ রেফারিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন এই কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।
রেফারি ধোলাইয়ে ৪ ফুটবলার ৩ বছর ও ম্যানেজার ৫ বছরের জন্য বরখাস্ত
Date:
Share post:


