ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ

Date:

Share post:

আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরের খেলাগুলো জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখতে হলে দর্শকদের টিকেট কিনতে হবে চড়া দামে। সর্বনিম্ন টিকেটের দাম এক হাজার টাকা আর সর্বোচ্চ টিকেটের দাম ১০ হাজার টাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) কর্তারা বৈঠকে বসেছিলেন। সেখানেই টিকেটের দামসহ অন‍্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রতি টিকেটে এক দিনে দেখা যাবে দুটি করে ম্যাচ। পাঁচটি ক্যাটাগরিতে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ১ হাজার টাকা, ক্লাব হাউসের ৪ হাজার, ভিআইপি গ্যালারির ৭ হাজার, রেড বক্সে ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। ফাইনালের টিকেটের দাম পরিবর্তন হতে পারে।
আগামী বৃহস্পতিবার থেকে অনলাইন প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ এ টিকেট বিক্রি শুরু হবে। এই প্রতিষ্ঠানকে ঘিরে অতীতে বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি শুরুর পর টিকিফাই-এর ওয়েবসাইটে সমস্যা দেখা দেয়। সাইটে ঢুকতে পারেননি অনেক দর্শক। অনেকে টাকা পরিশোধের পরও টিকিট না পাওয়ার অভিযোগ করেছিলেন। তখন এই পরিস্থিতির জন্য বাফুফে ও টিকিফাই ‘সাইবার হামলা’র কথা বলেছিল।
সাফে ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সাথে আছে ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তিন দল প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল উঠবে সেমি-ফাইনালে। ১৪ নভেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ১৭ নভেম্বর ফাইনাল।
২০০৩ সালে ঢাকার আসরে প্রথম ও সবশেষ সাফের শিরোপা জেতা বাংলাদেশ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ভুটানের বিপক্ষে খেলবে। একই দিন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...