ত্রিপুরা অনূর্ধ্ব ১৭ বালকদের স্কুল ফুটবল দল গঠিত

Date:

Share post:

ইমানুয়েল ত্রিপুরার নেতৃত্বে বৃহস্পতিবার রওনা হচ্ছে ত্রিপুরা অনূর্ধ্ব ১৭ বালকদের স্কুল ফুটবল দল। উত্তরপ্রদেশের বালিয়ায় হবে প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে ট্রেনে রওনা হবে রাজ্যদল। দলের ডেপুটি হিসেবে থাকবে অংকুর দাস। রাজ্য ছাড়া আগে বুধবার সকালে ত্রিপুরার স্পোর্টস স্কুল মাঠে প্রস্তুতি সেরে নেয় দলের ফুটবলাররা। ২-৬ নভেম্বর বালকদের ফুটবল প্রতিযোগিতা। ওই আসরে অংশ নিতে ২ অক্টোবর থেকে শুরু হয়েছিল রাজ্য দলের প্রস্তুতি শিবির। প্রতিদিন দুবেলা করে। এদিন সকালে অনুশীলন শেষে দলের ম্যানেজার আবু তাহের বলেন, অনেকটা ব্যালেন্স দল আমাদের। দলের মাঝমাঠ শক্তিশালী হলেও কিছুটা দুশ্চিন্তা রয়েছে আক্রমণ ভাগ নিয়ে। তারপরও আশা করি ছেলেরা ভালো খেলবে। দলের কোচ মাখনলাল জমাতিয়ার আশা করেন ছেলেরা আসরে ভালো খেলবেই।
রাজ্য দলের ফুটবলাররা হলো: সালমা জমাতিয়া, চোখরেং দেববর্মা, রাহুল ত্রিপুরা, জেসে দেববর্মা, ইমানুল ত্রিপুরা (অধিনায়ক), ডায়মন্ড হালাম, অভিসেন জমাতিয়া, নাইথক জমাতিয়া, গোবিন্দ চন্দ্র জমাতিয়া, সানি দেববর্মা, অংকুর দাস (সহ অধিনায়ক), রয়েল দেববর্মা, সাচলাং জমাতিয়া, এন্সিয়েল দেববর্মা, লাল রুয়াই টুলঙ্গা, জেনেসিস ডারলং, মাইকেল লাল মনপুঁইয়া, নিউটন জমাতিয়া এবং রাহুল মুন্ডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা

রঞ্জি ট্রফির এলিট 'বি' গ্রুপের ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে সরাসরি হার এড়াতে লড়ছে ত্রিপুরা। এসডিএনআর ওয়াদিয়ার স্টেডিয়ামে বুধবার ম্যাচের...

নাইডুতে ত্রিপুরার বিরুদ্ধে লিড পুদুচেরির

কর্নেল সিকে নাইডু ট্রফি অনূর্ধ্ব ২৩ বছরের ক্রিকেটের চারদিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিলো পুদুচেরি। বুধবার...

ক্রিকেটারদের আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ দিলেন গম্ভীর

দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০'র সিরিজ জয় করে নিয়েছে ভারত। ৩০ অক্টোবর সিরিজের চতুর্থ ম্যাচে অকল্যান্ডে...

রোহিত ও বিরাটের বিরুদ্ধে সিরিজ খেলা গর্বের : জেমিশন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ এর সিরিজ শেষ হলেই একদিনের ক্রিকেটে খেলতে নামবে ভারত। আর এই সিরিজে খেলবেন বিরাট কোহলি...