দু’ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ় হেরে গেছে নিউ জ়িল্যান্ড। পরাজয়ের ধাক্কার পাশাপাশি এবার চোটের ধাক্কা কিউইজ দের শিবিরে। চোটের কারণে ভারতের বিরুদ্ধে বাকি দুই টি-২০’র ম্যাচে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার লাকি ফার্গুসন। জানা গেছে, ফার্গুসনের পায়ের পেশিতে চোট লেগেছে। সেই কারণে বাকি দুই ম্যাচে নেই তিনি। তবে ভারতের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের আগে ফার্গুসন সুস্থ হয়ে উঠতে পারেন বলেই খবর। ইতিমধ্যেই সিরিজ় হেরে গেছে নিউ জ়িল্যান্ড। তবে বাকি দুই ম্যাচ তাদের কাছে সম্মানরক্ষার। নিউ জ়িল্যান্ডের মাটিতে ভারতীয় ক্রিকেট দলের লক্ষ্য হচ্ছে এবারে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা । সেই কারণে প্রত্যাবর্তনের চেষ্টা করবেন মিচেল স্যান্টনারেরা। সেই লড়াইয়ে অভিজ্ঞ পেসারকে পাবেন না তাঁরা। যা স্বাগতিক দলের জন্য একটা বড় ধাক্কা বলা যেতে পারে।


