নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের : তিলক

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় সেরে নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। সম্পূর্ণ অন্য পরিবেশ। ভিন্ন ধরনের পিচ। সেখানে প্রথম তিন ম্যাচে নিউ জ়িল্যান্ডকে হারিয়ে দু’ম্যাচ বাকি থাকতেই টি-২০’র সিরিজ় জিতে নিয়েছেন তাঁরা। জানালেন সহ-অধিনায়ক তিলক ভার্মা চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে সাংবাদিকদের সামনে দলের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে বলেন, এই পর্যায়ে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। তারা সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছেন । এখানে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। তাদের একটা মান তৈরি করতে হবে, যাতে পরবর্তী প্রজন্ম তা দেখে অনুপ্রাণিত হয়। নিউ জ়িল্যান্ডে পা রাখার পরেই কোচ গৌতম গম্ভীর একটি মন্ত্র দিয়েছিলেন। তাতেই গোটা দলের মানসিকতা বদলে গেছে বলে জানিয়েছেন তিলক। তিনি বলেন, প্রধান কোচ একটা কথা পরিষ্কার করে দিয়েছিলেন । তিনি বলেছিলেন, এটা লম্বা সফর। তাই টি-২০ সিরিজ়েই ক্রিকেটারদের এমন শুরু করতে হবে, যাতে একদিন ও টেস্ট সিরিজ়ের মনোবল পাওয়া যায়। টি-২০ সিরিজ়ে ভারতীয় ক্রিকেটারদের দাপট দেখাতে হবে। সেটাই ক্রিকেটাররা করে চলেছেন। ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য হচ্ছে চতুর্থ ম্যাচেও জয় ছিনিয়ে নেওয়ার। তিলক স্পষ্ট করে দিয়েছেন, এখন ভারতীয় ক্রিকেটাররা নিউজিল্যান্ডকে ও হোয়াটওয়াশ করার কথা ভাবছে । এটাই তাদের পরবর্তী লক্ষ্য। নিউ জ়িল্যান্ডের মাটিতে তাদের চুনকাম করলে ভারতীয় সমর্থকদের মুখের হাসি আরও চওড়া হবে। আগে ভারতের ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামতেন তিলক। কিন্তু এখন তাঁর ভূমিকা বদলে গেছে। এখন ফিনিশারের ভূমিকায় দেখা যায় তাঁকে। সেই মতো নিজের খেলার ধরনও বদলে ফেলেছেন তিলক। তিনি বলেন, তার পাওয়ার গেম আগে থেকেই ছিল। কিন্তু আগে নেমে কয়েকটা বল দেখে খেলতেন । সিঙ্গল বা ডাবল নেওয়ার চেষ্টা করতেন। এখন মানসিকতা বদলে গেছে। এখন প্রথম বল থেকে ছক্কা মারার চেষ্টা করেন । মারার বল পেলে প্রথম বলেই মারেন এই দায়িত্ব ভাল লাগছে। কঠিন পরিস্থিতি থেকে দলকে জেতানোর মজাই আলাদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...