হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন!

Date:

Share post:

হারের হ্যাটট্রিকের দিনে সিনিয়র মেয়েরাও লাইনে দাঁড়ালেন! পরাজয় তাদেরও যেন পিছু ছাড়ছে না। টানা তিন ম্যাচে হেরে ত্রিপুরা দল এখন একেবারেই কোনঠাসা।
মেয়েদের জাতীয় সিনিয়র টি-২০ ক্রিকেটে লখনউ-এর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপাই একানা স্টেডিয়ামে রাজ্যদলকে ৮ উইকেটে হারায় গুজরাট। ত্রিপুরার গড়া ১৪৪ রানের জবাবে গুজরাট ছয় বল বাকি থাকতে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। তিন ম্যাচ খেলে ত্রিপুরা জয়ের মুখ না দেখলেও গুজরাট দুটি ম্যাচে জিতেছে।
বৃহস্পতিবার সকালে টসে জিতে ত্রিপুরা ১৪৪ রান করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে। পেশাদার অশ্বত্থ বাবু ৪২ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ৪০, ঝুমকি দেবনাথ ২৩ বল-এ চারটি বাউন্ডারির সাহায্যে ৩০, ইন্দ্র রাণী জমাতিয়া ১২ বল-এ তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, দল নায়িকা ঋজু সাহা ২০ বল-এ ২০ এবং ওপেনার মৌচৈতি দেবনাথ ১৬ বল-এ দুটি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। গুজরাটের পুষ্টি নাদকর্ণী ২৮ রানে ২টি উইকেট দখল পান। জবাবে গুজরাটের দুই ওপেনার সিমরন প্যাটেল এবং আরশিয়া ধারিয়াল শুরু থেকেই ছিলেন মারমুখি মেজাজে। কোনও বোলারকে সমীহ করেননি ওই দুই ব্যাটসম্যান। ওপেনিং জুটিতে দুজন ১১২ বল-এ ১৪৪ রান যোগ করেন। সিমরন ৫৭ বল-এ সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭ রানে অপরাজিত থাকলেও আরশিয়া ৫৫ বল-এ ১১টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানে প্যাভেলিয়ানে ফিরে যান। ত্রিপুরার আম্বেশা দাস ২০ রানে ২টি উইকেট পান। ৩১ অক্টোবর নিজেদের চতুর্থ ম্যাচে ত্রিপুরার প্রতিপক্ষ বিদর্ভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

ব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ

পরাজয়ের হ্যাটট্রিক পূর্ণ ত্রিপুরা রঞ্জি দলের!লৌব্যাটসম্যানদের চূড়ান্ত ব্যর্থতায় লেজেগোবরে অবস্থা! পেশাদারদের ক্রিকেটারদের যাচ্ছেতাই অবস্থা। দুজন দলের বাইরে! একজন...

একদিন বাকি থাকতেই পরাজয়ের হ্যাটট্রিক নাইডু ট্রফিতেও!

পরাজয়ের হ্যাটট্রিক কর্নেল সিকে নাইডু ট্রফিতেও! একদিন বাকি থাকতেই শেষ লড়াই। অনূর্ধ্ব ২৩ বছরের আসরে পুদুচেরির সিএপি মাঠে...

টিম ইন্ডিয়ার অনুশীলনে ব্যাটিং করলেন শুভমান

এখনও টি-২০'র সিরিজ় শেষ হয়নি। আপাতত নিউজ়িল্যান্ডকে তাদের মাটিতেই টি-২০ এর সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্য ভারতীয় দলের ।...

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ভারতের : তিলক

ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ় সেরে নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। সম্পূর্ণ অন্য পরিবেশ। ভিন্ন ধরনের পিচ। সেখানে প্রথম...