নর্থইস্ট ও ব্যাঙ্গালুরু-র লড়াই ১-১ গোলে ড্র

Date:

Share post:

ইন্ডিয়ান সুপার লিগ-এর নর্থইস্ট ইউনাইটেড এফসি ও ব্যাঙ্গালুরু এফসি-র ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দুই দলকেই।
শুক্রবারের ম্যাচে ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় নর্থইস্ট ইউনাইটেড। ম্যাচের ১৫ মিনিটেই জিপিন এম. এস.-এর দুর্দান্ত গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধ ১-০ ব্যবধানে শেষ হওয়ার পর বেঙ্গালুরু এফসি ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। ম্যাচের দ্বিতীয়ার্ধেও যখন মনে হচ্ছিল নর্থইস্ট ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, তখনই যোগ করা সময়ে (৯০+৩ মিনিটে) বেঙ্গালুরুর তরুণ ফুটবলার বিনীত ভেঙ্কটেশ সমতা ফেরান এবং ম্যাচটি ১-১ গোলে শেষ হয়।
শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও পাঞ্জাব এফসি। ঘরের মাঠে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করাই এখন জোসে মোলিনার দলের প্রধান লক্ষ্য।
আইএসএল চলাকালীনই কলকাতা ফুটবলের দুই প্রধান—মোহনবাগান ও ইস্টবেঙ্গলের জন্য বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ আয়োজনের জন্য দুই ক্লাবকে আর কোনো ভাড়া দিতে হবে না, যা ক্লাব দুটির আর্থিক বোঝা অনেকটাই লাঘব করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০'র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭...