বোলারদের ঘাড়ে দোষ চাপালেন শ্রেয়াস

Date:

Share post:

প্রথম তিনটি ম্যাচ জিতে টি-২০’র সিরিজ় আগেই জয় করে নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু শুক্রবার চতুর্থ ম্যাচে ৮৭ রানের বড় ব্যবধানে হেরে গেছে ভারত। নিউজ়িল্যান্ডে গিয়ে প্রথম বার হারতে হয়েছে শ্রেয়াস ব্রিগেডকে। হারের পর দলের ব্যর্থতার দায় নিয়েছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। দোষ চাপিয়েছেন বোলারদের ঘাড়ে। পাশাপাশি, অকল্যান্ডের মাঠের সঙ্গে যে মানিয়ে নিতে পারেননি সেটাও মেনে নিয়েছেন তিনি ।ম্যাচের পর শ্রেয়াস বলেছেন, আজ বোলিং খুবই খারাপ হয়েছে ভারতের । পাওয়ার প্লে, বিশেষ করে তৃতীয় ওভারে তারা যে ছন্দটা পেয়ে গেল সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারিনি। দু’-একজন বোলার ওদের থামানোর চেষ্টা করলেও পারেনি। গ্লেন ফিলিপস দুর্দান্ত খেলেছেন । অসাধারণ সব শট দেখে চোখ জুড়িয়ে গেছে । সিরিজ় জুড়ে ভাল খেলেছে। তার থেকে অনেক কিছু শেখার আছে।শ্রেয়াস মনে করেন, ভুল থেকে শুধরে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াতে হবে তাঁদের। সময় বেশি না থাকাও ভাবাচ্ছে তাঁকে। বলেছেন, নিজেদের ভুল খতিয়ে দেখা খুব দরকার। তাতে প্রত্যাবর্তনের রাস্তা প্রশস্ত হয়। একদিনের বিরতিতে হ্যামিল্টনে যেতে হবে। ব্যক্তিগত ভাবে মনে করেন , ড্রয়িং বোর্ডে ফিরে গিয়ে নিজেদের পারফরম্যান্সের বিশ্লেষণ করতে হবে এবং পরের ম্যাচে নিজেদের সেরা দক্ষতা কাজে লাগাতে হবে।অকল্যান্ডের মাঠের আকার ঠিক ক্রিকেট মাঠের মতো নয়। কারণ রাগবির কথা ভেবে মাঠ তৈরি করা। সেই মাঠের সঙ্গে দলের অনেকেই মানিয়ে নিতে পারেননি বলে মনে করেন শ্রেয়াস। বলেছেন, মাঠের আয়তন কেমন, সেটা তারা আগে থেকেই জানতেন । অনেকে প্রথম বার এই মাঠে খেলতে নেমেছিল। মানিয়ে নিতে কিছুটা সময় তো লাগেই। কাজটা সহজ নয়। কিন্তু প্রথম তিনটে ম্যাচে এরাই ভাল খেলেছে। তার মতে, এই ম্যাচ তাদের কাছে একটা শিক্ষা। পরের বার তারা এই মাঠে খেলতে নামলে ভাল ধারণা নিয়ে নামতে পারবে। আশা করেন ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ফিরতে পারবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...

নাইডু দলের সামনে এবার বিদর্ভ

হারের হ্যাটট্রিকের চাপ মাথায় নিয়ে আজ নাগপুরে যাচ্ছেন ত্রিপুরা নাইডু দল। নিজেদের চতুর্থ ম্যাচ ৩-৬ নভেম্বর খেলবে বিদর্ভ...