দ্বিতীয় সারির দল নিয়ে সাফ খেলতে ঢাকায় যাচ্ছে ভারত

Date:

Share post:

সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার লক্ষে ২৮ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। লিস্টন কোলাসো, ব্রিসন ফের্নান্দেজ-এই অভিজ্ঞদের সাথে যুব দলের অধিকাংশই ঠাঁই পেয়েছেন দলে। সাফে ভারতের ডাগআউটেও থাকবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ নওশাদ মুসা।
আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত এই প্রতিযোগিতার রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন। উদ্বোধনী দিনে খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে, ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। ১১ ও ১৫ নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচও আছে ভারতের। কোচ খালিদ জামিল মূল দল নিয়ে খেলবেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। তাই সাফে ভারতের ডাগআউটে থাকবেন মুসা। আজারবাইজানে হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ ওয়ার্ল্ড কাপ অ্যান্ড ফেস্টিভ্যালে কোচের দায়িত্ব পালন করা বিবিয়ানো ফার্নান্দেজ থাকবেন মুসার সহকারী।
ভারতের ১৮ জন খেলোয়াড় ৩ নভেম্বর কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং বাকি ১০ জন পরবর্তী দিনগুলোতে দলে যোগ দেবেন।
ভারতীয় দল:
গোলরক্ষক: আরশ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে। ডিফেন্ডার: আব্দুল রাবিহ, বিজয় ভার্ঘেস, চিঙ্গলেনসানা সিং কনশাম, হমিংথানমাভি রালতে, খায়মিনথাং লুংডিম, মুহাম্মদ উবাইস, নাথান রদ্রিগেজ, রন্নি খারবুডন, সন্দীপ মান্ডি। মিডফিল্ডার: অভিষেক সুর্যবংশী, এডিসন সিং থোকচোম, ব্রিসন ফার্নান্দেজ, এবিনদাস ইয়েসুদাসন, ফারুক চৌধুরি, ম্যাকার্টন নিকসন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, পিএন নওফাল, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম। ফরওয়ার্ড: ইরফান ইয়াদাভ, লিস্টন কোলাসো, মুহাম্মদ সুহাইল, বিষ্ণু পিভি ও সুহাইল আহমেদ ভাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অদ্ভুত নিয়ম! পঞ্চম হলুদ কার্ডের পরও খেলবেন মেসি!

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মরশুমে লিওনেল মেসি পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে তার খেলা...

দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না?

ত্রিপুরা রঞ্জি দলের দুই পেশাদারের সার্ভিস কি বাকি মরশুমে আর পাওয়া যাবে না? এমনটাই প্রায় নিশ্চিত। পরাজয়ের হ্যাটট্রিক...

মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হতে চলেছেন রোহিত

মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি ট্রফি দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলনেতা রোহিত শর্মা । নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর ট্রফি...

ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর নিউজিল্যান্ডের

সিরিজ় হাতছাড়া হওয়ার পর ভারতের বিরুদ্ধে টি-২০'র ক্রিকেটে সর্বোচ্চ রানের নজির গড়ল নিউ জ়িল্যান্ড। শুক্রবার অকল্যান্ডে মিচেল স্যান্টনারের...