তৃতীয় ডিভিশন চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টার

Date:

Share post:

চার বছর আগে রাজ্য ফুটবল সংস্থা থেকে তৃতীয় ডিভিশনে খেলার অনুমোদন পেয়েছিল রাজ্যের ফুটবলার অন্যতম আঁতুরঘর জম্পুইজলা প্লে সেন্টার। কিন্তু গত তিন বছর চেষ্টা করেও সফল হয় নি খেতাব দখলে। এবার দাপটের সাথে খেলে খেতাব নিশ্চিত করে। এর ফলে আগামী মরশুমে দ্বিতীয় ডিভিশন খেলার ছাড়পত্রও আদায় করে নেয়।
ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লিগে নিজেদের তিনটি খেলার সবকটিতে জয় পায় দাপটের সাথে। ৯ পয়েন্ট নিয়ে সফল কোচ সুবোধ দেববর্মার দল। শুক্রবার তারা ৫-০ গোলে বিধ্বস্ত করে ভারতরত্ন সংঘকে।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই চ্যাম্পিয়নের মতো দাপট দেখায়। ফলে প্রথমার্ধেই এগিয়ে যায় ২-০ গোলে। ৩০ মিনিটে খোয়ান কলই ১-০ করেন। এর ঠিক পরেই ৪২ মিনিটে সাগর ত্রিপুরা জাল নাড়িয়ে ২-০ করে দেয়। ভারতরত্ন কয়েকটা সুযোগ পেলেও গোলে বদল করতে পারে নি। বিরতির পর ৭০ মিনিট পর্যন্ত ব্যবধান আর বাড়ে নি। এই অবস্থায় মাত্র ৭ মিনিটের মধ্যেই একের পর এক আরও তিনটি গোল করে খেতাব ছিনিয়ে নেয়। ৭০ মিনিটে সুখদয়াল জমাতিয়া, ৭৫ মিনিটে পোহর জমাতিয়া ও ৭৭ মিনিটে সাগর নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন। ভারতরত্ন সুপারের তিন ম্যাচের সবকটিতে বিধ্বস্ত হয়ে ছিটকে যায়। শনিবার সুপার লীগের শেষ খেলায় রানার্স দল চূড়ান্ত হবে। এর পর মাঠেই হবে পুরষ্কার বিতরণ।
এদিকে, খেতাব দখলে পর কোচ সুবোধ দেববর্মা দল সাফল্য পাওয়ার সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘গত তিন বছর ধরেই আমাদের লক্ষ্য ছিল খেতাব দখল করা। কিন্তু সেটা হয় নি। এবার আমরা সফল। এবার আগামী মরশুমে দ্বিতীয় ডিভিশন লড়াকু দল নিয়ে নামবো’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...