ঠিকঠাক অনুশীলন করতে পারলাম না, খেদ স্কালোনির

Date:

Share post:

যখন সময় বেশি প্রয়োজন, তখন কম পাবেন আগেই জানতেন লিওনেল স্কালোনি। কিন্তু সেটা যে এতো কম সেটা সম্ভবত তখনও ধারণা করতে পারেননি আর্জেন্টিনা কোচ। ফাইনালের আগের নানা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে যথাযথ সময়ে দলকে ঠিকঠাক অনুশীলন করাতে না পেরে বিরক্তি প্রকাশ করলেন তিনি। এর দুই দিন আগে সাংবাদিক সম্মেলন ও অন‍্যসব অনুষ্ঠানিকতার জন‍্য বেশি সময় ছিল না অনুশীলনের জন‍্য। এতে খেদ ঝরল স্কালোনির কণ্ঠে। “আমরা এখন কেবল বিশ্রাম নিচ্ছি। গত রাত ১১টার দিকে এখানে এসেছি। আজ আমরা এমন সময়ে অনুশীলন করতে বাধ‍্য হয়েছি, যেটা আমরা চাইনি। কিন্তু এই অন‍্যান‍্য অনুষ্ঠানের জন‍্য আমাদের অদ্ভূত, স্বল্প সময়ের একটা অনুশীলন সেশন করতে হয়েছে। যেখানে আমরা তেমন কিছুই করতে পারিনি।” ইংল‍্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলার পর আটলান্টায় থেকে গিয়েছিল আর্জেন্টিনা দল। সেখান থেকে নিউ ইয়র্কে এসে দুপুরের গরমে অনুশীলনের সুযোগ পায় আর্জেন্টিনা। লড়াই যেখানে ক্লান্তি কাটিয়ে উঠার সেখানে কড়া রোদে ঘাম ঝরানোর কোনো কারণ দেখেননি স্কালোনি। “আমরা বিশ্রামের দিকেই মনোযোগ দিচ্ছি। আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। আমরা দেখব তারা কি অবস্থায় আছে। আমরা নিজেদের শক্তি অনুযায়ীই খেলব, তবে দেখব প্রতিপক্ষের শক্তির দিক কোনটা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...