দু’দলই একঝাঁক গোল নষ্ট করলো। ফলে পয়েন্ট ভাগ করলো মৌচাক ক্লাব ও ত্রিপুরা পুলিশ। গোলশূন্য ড্র হলো এই লড়াই। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বৃষ্টির জন্য মাঠ ছিল পিচ্ছিল। এতে বল দখলে রাখতে অতিরিক্ত ঘাম ঝরাতে হয় উভয় দলের ফুটবলারদের। প্রথমার্ধে কম করে চারটি সহজ গোলের সুযোগ নষ্টের খেসারত দেয় মৌচাক। ফলে চাপে পড়ে যায়। বিরতির পর খেলায় ফেরে পুলিশ। বেশ কয়েকটা সহজ সুযোগ তৈরি করেও জল নাড়াতে পারে নি। শেষ দিকে দিনের সহজতম সুযোগ বাইরে মেরে গোল নষ্ট করে প্রীতম হোসেন। রেফারি আদিত্য দেববর্মা।


