বিশ্বকাপের সেরা একাদশ

Date:

Share post:

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছে তাদের দুর্ভেদ্য রক্ষণভাগ। কিন্তু গোটা বিশকাপে স্রেফ একটি গোল হজম করে ইতিহাস গড়া দলটির দুই সেন্টার-ব্যাক পাউ কুবার্সি ও এমরিক লাপোখ্ত‌ের কেউই জায়গা পাননি ফিফার সেরা একাদশ বাছাইয়ের ভোটিং তালিকায়! উত্তর আমেরিকা বিশ্বকাপে দারুণ এক সেন্ট্রাল ডিফেন্সিভ জুটি গড়ে তোলেন এই দুজন। আসরে স্পেন একটি গোল হজম করে শুধু কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। কুবার্সি দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন। তারপরও বিশ্বকাপের সেরা একাদশের জন্য ডিফেন্ডারদের সংক্ষিপ্ত তালিকায় তাদের না থাকাটা বিস্ময় জাগানিয়া।
প্রতিটি বিশ্বকাপে ফিফা সেরা একাদশ বাছাইয়ের জন্য সাধারণ দর্শকদের ভোট দেওয়ার সুযোগ করে দেয়। ফিফার ওয়েবসাইটে ৪-৩-৩, ৪-৪-২ বা ৩-৪-৩ ফর্মেশনে দল গঠন করতে পারছেন ভোটাররা। ডিফেন্ডারদের তালিকায় জায়গা পেয়েছেন অবশ্য চ্যাম্পিয়ন স্পেনের মার্ক কুকুরাইয়া ও পেদ্রো পররো। তালিকায় থাকা অন্য ডিফেন্ডাররা হলেন রানার্সআপ আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্টিয়ান রোমেরো, পর্তুগালের নুনো মেন্দস, নেদারল্যান্ডসের ভার্জিল ফন ডাইক, ব্রাজিলের গাব্রিয়েল মাগালাইস ও ফ্রান্সের দাইয়ু উপামেকানো।
গোলরক্ষকদের তালিকায় আছেন গোল্ডেন গ্লাভ জয়ী স্পেনের উনাই সিমন, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস, কেইপ ভার্ডের ভাজিনিয়া, ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড ও কুরাসাওয়ের ইলয় রুম।
মিডফিল্ড ও উইংয়ে আছেন গোল্ডেন বল জয়ী স্পেনের রদ্রি, লামিন ইয়ামাল, ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র, আর্জেন্টিনার এন্সো ফের্নান্দেস, ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ ও মরক্কোর ইসমায়েল সাইবারি।
আক্রমণভাগে আছেন স্পেনের মিকেল ওইয়ারসাবাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপে, মেক্সিকোর হুলিয়ান কিনোনেস, নরওয়ের আর্লিং হলান্ড ও আর্জেন্টিনার লিওনেল মেসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...