ওলমোকে ধাক্কা দিয়ে ‘অনুতপ্ত’ আর্জেন্টিনার সহকারী কোচ

Date:

Share post:

আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালা বলেছেন, দানি ওলমোর সাথে দেখা হলে, ফাইনালের পর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাইবেন তিনি।
ওলমোকে ধাক্কা দিয়ে ‘অনুতপ্ত’ আয়ালা।
বিশ্বকাপের পর্দা নামার পর পেরিয়ে গেছে কয়েক দিন, কিন্তু ফাইনাল পরবর্তী অনেক ঘটনার রেশ রয়ে গেছে এখনও। সেগুলো নিয়ে হচ্ছে তুমুল চর্চা। এর মধ্যে আছে, স্পেনের দানি ওলমোকে আর্জেন্টিনার সহকারী কোচ রবের্তো ফাবিয়ান আয়ালার ধাক্কা দেওয়ার ঘটনাও। অনেকের দাবি, ওলমোকে আসলে ঘুষি মেরেছেন আয়ালা। ওই ঘটনা নিয়ে এবার নিরবতা ভাঙলেন আয়ালা। নিজের কাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে এই আর্জেন্টাইন বললেন, ব্যক্তিগতভাবে ওলমোর সাথে কখনও দেখা হলে ক্ষমা চেয়ে নিবেন তিনি। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপ জিতে নেয় স্পেন। উত্তাপ ছড়ানো ফাইনাল চলাকালে এবং শেষেও দুই পক্ষের খেলোয়াড়রা জড়ান হাতাহাতি, ধাক্কাধাক্কিতে। ভালেন্সিয়া ক্যাপিটাল রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ওলমোকে ধাক্কা দেওয়া ইস্যুতে কথা বলেন আয়ালা। আত্মপক্ষ সমর্থন করলেও, সাবেক ডিফেন্ডার নিজের ভুলটাও স্বীকার করে নেন। “অবশ্যই ওই ঘটনায় আমি দুঃখিত। কেননা, আমার অবস্থান থেকে, আবেগকে পেয়ে বসতে দিতে পারি না আমি কিংবা অন্য পক্ষ কী বলল, তাতে প্রভাবিত হয়ে নিজের মানসিকতা ও ভূমিকায় বদল আসতে দিতে পারি না। ওই ঘটনায় আমি অনুতপ্ত। আমার কাছে, বিষয়টা যেখানে ঘটেছে, সেখানেই শেষ”। আরও বলেন, “আমার মনে হয়, বিষয়টা আর না ছড়িয়ে ওখানেই শেষ করে দেওয়া উচিত। ওটা ধাক্কা দেওয়ার চেয়ে বেশি কিছু ছিল না। কেউ কেউ যেমনটা বলছে, আমি নাকি ঘুষি দিয়েছিলাম, কিন্তু তা নয়। একটা মন্তব্যের প্রতিক্রিয়া ছিল তা, ব্যস এটুকুই। কিন্তু যাই হোক, যদি ওলমোর সাথে দেখা হয়, ব্যক্তিগতভাবে আমি অবশ্যই ক্ষমা চাইব।”
মাঠের মধ্যে দুই পক্ষের বাহাস থামাতে গিয়েছিলেন বলে দাবি আয়ালার। তবে ঘুরেফিরে সব কথার শেষে, অপ্রত্যাশিত ঘটনার দায় নিলেন তিনি। চ্যাম্পিয়ন হওয়া স্পেনকেও জানালেন অভিনন্দন। “পুরো বিষয়টা হতাশার এবং মাঠে যা ঘটেছে, এর দায় আমাকে নিতে হবে। ম্যাচ শেষের পর মাঝমাঠে মারামারি হতে দেখে, আমি আমাদের খেলোয়াড়দের সরিয়ে আনতে গিয়েছিলাম; কিন্তু ঘটনার সমাপ্তি হলো যেভাবে… আমরা এরকম নই”। আয়ালা বলেন, “আমি যা করেছি, তার দায় নিচ্ছি। আমার সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল দুই পক্ষকে আলাদা করার; কিন্তু কখনও কখনও এমন ঘটনা ঘটে যায়, আবেগ চরমে থাকে; কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমার যে অবস্থান, সেই হিসেবে আমার সাথে অন্য কেউ যে প্রতিক্রিয়াই দেখাক না কেন, আমার আচরণ ভিন্ন হওয়া উচিত। এরিক গার্সিয়াও সেখানে ছিল এবং আমি তাকে বলেছিলাম, এরিক আমি ওদের আলাদা করতে গিয়েছিলাম…যাই হোক, স্পেনকে অভিনন্দন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...