ইনফান্তিনোর পুনর্নির্বাচনের প্রচেষ্টাকে সমর্থন এশিয়ান কনফেডারেশনের

Date:

Share post:

পুনরায় ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জিয়ান্নি ইনফান্তিনোর সম্ভাবনা বড় ধরনের গতি পেয়েছে। তার পুনর্নির্বাচনের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল-খালিফা, যিনি দুই মাস আগে ফিফা টুর্নামেন্টের একটি অংশ বিক্রি করার পরিকল্পনাকে ‘বিশ্বাসভঙ্গ’ বলে অভিহিত করেছিলেন।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার একটি পরিত্যক্ত পরিকল্পনার মাধ্যমে সদস্য দেশগুলোর তোপের মুখে পড়েন ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা ইনফান্তিনো। এ সময় উয়েফা ও কনক্যাকাফের সভাপতিদের সঙ্গে যোগ দিয়ে ফিফা সভাপতির আচরণের সমালোচনা করে একটি খোলা চিঠি লেখেন শেখ সালমান।
ইনফান্তিনো চলতি মাসে জুরিখে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের এক বৈঠকে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পের ব্যবস্থাপনার জন্য ক্ষমা চেয়েছেন। তিনি আগামী বছরের মার্চে পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এশিয়ান জোটের সমর্থন এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হতে পারে।
টোকিওতে এএফসির বিশেষ কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় শেখ সালমান বলেন, তিনি ইনফান্তিনোর সঙ্গে তার মতপার্থক্য মিটিয়ে ফেলেছেন। বৈঠকে উপস্থিত ইনফান্তিনোকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি মনে করি, ফিফা সভাপতি হিসেবে আপনি যখন নতুন মেয়াদের জন্য চেষ্টা করছেন, তখন আপনাকে এবং আপনার নেতৃত্বকে সমর্থন করার জন্য আমরা অবশ্যই আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আমি এটা স্পষ্ট করে বলতে চাই: হ্যাঁ, অতীতে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল, কিন্তু আসুন এই দুটি বিষয়কে এক করে না দেখি… আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, যখন আমরা একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্য নিয়ে একসঙ্গে কাজ করি, তখন ফুটবলই সবচেয়ে শক্তিশালী হয়।” আফ্রিকাও ইনফান্তিনোর পুনর্নির্বাচনকে সমর্থন করেছে। তবে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতার মুখে আছেন তিনি। উয়েফা তার সভাপতিত্ব নিয়ে উত্তর চেয়ে ফিফাকে একটি চিঠি পাঠিয়েছে, যার মধ্যে এফএফই প্রকল্প এবং ফিফা শান্তি পুরস্কার সংক্রান্ত প্রশ্নও রয়েছে। ৫৬ বছর বয়সি ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সম্ভাব্য প্রার্থীদের অবশ্যই ১৮ নভেম্বরের মধ্যে তাদের মনোনয়ন জমা দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

রেফারি ধোলাইয়ে ৪ ফুটবলার ৩ বছর ও ম্যানেজার ৫ বছরের জন্য বরখাস্ত

সদ্য সমাপ্ত ঘরোয়া ফুটবল মরশুমে রেফারি নিগ্রহের ঘটনায় সরাসরি জড়িত থাকার অপরাধে ব্লাডমাউথ ক্লাবের চারজন ফুটবলারকে সর্বভারতীয় স্তরে...

কর্নাটকের কাছে লিড হারিয়ে চাপের মুখে ত্রিপুরা রঞ্জি দল!

প্রত্যাশিত ভাবেই লিড হাতছাড়া কর্নাটকের কাছে। শুধু তাই না, এখন বড় রানের চাপে পড়তে চলেছে ত্রিপুরা রঞ্জি দল।...

অভিষেক বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ পকেটে পুরল ভারত

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে সিরিজ পকেটে পুরল ভারত। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচে ৬...

টি-২০’তে টানা দ্বিতীয় হার সিনিয়র মেয়েদের!

একের পর এক ম্যাচে হেরেই চলছেন সিনিয়র মেয়েরাও। জাতীয় আসরের আগে প্রস্তুতি না নিয়ে খেলতে গিয়ে একেবারে হতশ্রী...