প্রস্তুতি ম্যাচে নজর কেড়েছে খুদেরা

Date:

Share post:


ক্রীড়া প্রতিনিধি।। প্রস্তুতি ম্যাচে বেশ কয়েকজন ক্রিকেটার নজর কেড়ে নিলো নির্বাচকদের। ব্যাট হাতে নজর কেড়ে নেয় ময়ূখ চৌধুরী, আনস ভাটনগর, শুভজিৎ কুরি এবং আকাশ হোসেন। এছাড়া বল হাতে নজর কেড়ে নেয় শুভ দাস এবং সুরজিৎ দেবনাথ। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে রাজ্যদল গড়ার লক্ষ্যে চলছে প্রস্তুতি ম্যাচগুলো। ব্যাট হাতে বড় রান না পেলেও দুরন্ত কিপিং করে নির্বাচকদের নজর কেড়ে নেয় সায়ন্তন কর। শনিবার থেকে ত্রিপুরা দলের শিবিরে থাকা ক্রিকেটারদের চার দলে ভাগ করে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। মোহনপুরের তালতলা স্কুল মাঠে টিম মিনহাজ আহমেদের দল টসে জিতে ব্যাট করতে নেমে ১৮৭ রান করে। ৮ নম্বরে ব্যাট করতে নেমে সকলের নজর কেড়ে নেয় অলরাউন্ডার আনস ভাটনগর। ওই প্রতিভাবান অলরাউন্ডারটি ৭৩ বল-এ সাতটি বাউন্ডারি সাহায্যে ৪১ রানের ঝলমলে ইনিংস উপহার দেয়। এছাড়া আগ্নিক সরকার ৪৯ বল-এ ছয়টি বাউন্ডারির সাহায্যে ৩০ এবং নীলেশ সূত্রধর ৬৬ বল-এ তিনটি বাউন্ডারির সাহায্যে ২৪ রান করে। শ্রীমন দেবনাথের দলের সুরজিৎ দেবনাথ ৪৪ রানে চারটি, দীপ শীল ২৫ রানে এবং রাজদীপ সিনহা ৪৮ রানে তিনটি করে উইকেট ভাগ করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে শ্রীমন দেবনাথের দল তিন উইকেট হারিয়ে ১০১ রান করে। ময়ূর চৌধুরী ৭১ বল-এ আটটি বাউন্ডারি সাহায্যে ৫২ রানে এবং শ্রীমন দেবনাথ ৫৮ বল-এ পাঁচটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬ রানে অপরাজিত থেকে যায়। নরসিংগড় টি আই টি মাঠে অপর ম্যাচে টিম ডি প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে। ওপেনার শুভজিৎ কুরি ১০২ বল-এ দশটি বাউন্ডারির সাহায্যে ৭২ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া ঋদ্ধিমান দাস ৭০ বল-এ সাতটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৬ রান করে। টিম এ-র শুভ দাস ২৫ রানে চারটি এবং দেবরাজ মজুমদার ১৭ রানে তিনটি উইকেট ভাগ করে। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে টিম এ ৫ উইকেট হারিয়ে ৭৬ রান করে। রিহান আক্তার ২৮ বল-এ চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ৩১ রান করে। টিম ডি-র বিক্রম দাস ৬ রানে তিনটি উইকেট পায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

দুই ওপেনারের ব্যাটিংয়ে গর্বিত দল : শ্রেয়াস

দু’ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় করে নিল ভারত। নিউ জ়িল্যান্ডের মাটিতে কিউইজদের বিরুদ্ধে শ্রেয়াস আয়ারদের...

রেকর্ড ভেঙে রেকর্ড গড়ে অনন্য অভিষেক

৩৫ বলে সেঞ্চুরি । ৩৮ বলে ১১৩। ৯টি বাউন্ডারি , ১১টি ওভার বাউন্ডারি। ওয়েলিংটনের ২২ গজে নিউ জ়িল্যান্ডের...

‘ফিল্ডিং’র সময়েই বৈভবকে নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম’ : অভিষেক

মাত্র ৩৫ বলে শতরান করেছেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা । নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০...

১৩৭ রানে শেষ নাইডু রাজ্যদল!

১৩৭ রানে শেষ অনূর্ধ্ব-‌২৩ কর্ণেল সিকে নাইডু ট্রফির রাজ্যদল! ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে দলকে? টানা ৩ দিন...