এগিয়ে চলো’র লক্ষ্য ফের দ্বিমুকুট জেতা

Date:

Share post:

টানা তিন বছর দ্বিমুকুর জয় করার পর গত বছর প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি এগিয়ে চলো সংঘ। প্রথম ডিভিশন লিগ ফুটবলে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এবার আবার দ্বিমুকুট জয়ের লক্ষ্য নিয়ে বড় বাজেটের দল গড়লো ঐতিহ্যবাহী মেলারমাঠের ওই ক্লাবটি। বুধবার ক্লাবে সাংবাদিক সম্মেলনে সম্পাদক সুমন্ত গুপ্ত প্রতিবারের মতো জানান, ‘রাজ্যের ফুটবলপ্রেমীদের ভালো খেলা উপহার দেওয়ার পাশাপাশি দ্বিমুকুট জয় করা লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে রেখেই গড়া হয়েছে দল। এই দল ক্লাবের সভ্য সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে’।
আগামী ১৬ এপ্রিল রাখাল শিল্ড নকআউট ফুটবলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে এগিয়ে চলো সংঘ। প্রতিপক্ষ বীরেন্দ্র ক্লাব। উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঐদিন সন্ধ্যা ছয়টায় শুরু হবে ম্যাচটি। মরশুমে এগিয়ে চলোকে নেতৃত্ব দেবেন রাজ্যের বাইরের ফুটবলার আসিফ আলী মোল্লা। ডেপুটি হিসেবে থাকবেন সিয়াম পুইয়া। দলে ৬ জন স্থানীয় ফুটবলারের পাশাপাশি ভিন্ন রাজ্যের ১৪ জন ফুটবলার রয়েছেন। সারা বছর সামাজিক কাজে ব্যস্ত থাকা ওই ক্লাব এবছর ৩০ লাখ টাকার বাজেটে দল গড়েছে। ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এবার ক্লাব মরশুমে সাফল্য পাবে। ২৬ জুলাই থেকে শুরু হয়েছে দলের প্রস্তুতি। ইতিমধ্যে ত্রিপুরা পুলিশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে। এতে এগিয়ে চলো সংঘ জিতেছে ৫-০ গোলে। আজ কল্যাণ সমিতির বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি খেলবে এগিয়ে চলো। গত বছরের তুলনায় এবারের দল অনেক বেশি শক্তিশালী বলে বিশ্বাস করেন কোচ সুজিত হালদার। তিনি বলেন, ‘এবছর দ্বিমুকুট জয় করার বড় দাবিদার আমরা। ক্লাব কর্তারা আমার হাতে সেরা দল তুলে দিয়েছে। আশা করি হতাশ করবে না ছেলেরা’। এদিকে আসর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ভিন রাজ্যের রেফারি দাবি করেছে এগিয়ে চলো সংঘ সহ বিভিন্ন ক্লাবের কর্তারা। ক্লাব সচিব বলেন, রাজ্য ফুটবল সংস্থার কর্তারা আমাদের দাবি মেনে নিয়েছে। নকআউট ফুটবলের সেমিফাইনাল থেকে ভিন রাজ্যের রেফারিদের বাঁশি বাজাতে দেখা যাবে এমন আশ্বাস দিয়েছেন টি এফ এ কর্তারা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি চঞ্চল নন্দী কর্মকর্তারা। এবছর ঐতিহ্যবাহী এগিয়ে চলো সংঘের হলুদ সবুজ জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামবেন – সাবাত জমাতিয়া, অমিত জমাতিয়া, শান্ত জয় রিয়াং, সুরজিৎ জমাতিয়া, সিয়াম পুইয়া (সহ অধিনায়ক) রাজচন্দ্র জমাতিয়া, সুরজ রাসালী, আসিফ আলী মোল্লা (অধিনায়ক), রাজেন্দ্র সিং বৈরোলে, নির্মল সিং বিস্ট, প্রিয়াংশু খাত্রী, নিঙ্গম্বাম সানা সিং, নগঞ্চিনলেন কিলিং, ওইনাম মালেনগানবা মেইতেই, মোহাম্মদ নোয়াদ শরীফ, মম মোমোছা সিং, রজার খেউমান, সিরোখাইবান মেইতেই, রমেন সিং এবং মুহিব। সরকারি কোচ: কর্ণেন্দু দেববর্মা, ম্যানেজার জন ভট্টাচার্য। ফিজিও সৌভিক দাস।
কল্যাণের ফুটবলার এলো:
শহরে বুধবার বিকেলে এলেন কল্যাণ সমিতির ভিন রাজ্যের ৯ জন ফুটবলার। দলে যোগ দিলেন স্থানীয় ৬ জন ফুটবলারের সঙ্গে। ওই ১৫ জন ফুটবলার নিয়ে আজ থেকে অনুশীলন শুরু করবে শহর দক্ষিণের এই ক্লাবটি। আজ বিকেলে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের শক্তি দেখে নেবেন কোচ আবু তাহের। ১৮ আগস্ট রাখাল শিল্ড নকআউট ফুটবলে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কল্যাণ সমিতি। প্রতিপক্ষ টাউন ক্লাব। দলের ভিন রাজ্যের বাকি ছয় ফুটবলার যোগ দেবেন ১৮ আগস্ট বা তার পর। বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন সনাতন সিং, জ্যাকসন, আরিফ, রাজধান, কবিরাজ, হেম্বা, সুরঞ্জিত, রোহিত এবং মনিশ। স্থানীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন রাজীব সাধন জমাতিয়া, শিবা দেববর্মা, মঙ্গল সিং জমাতিয়া, বিটু জমাতিয়া, আচাই ফাঁক জমাতিয়া এবং অমিত জমাতিয়া। দলের ম্যানেজার তন্ময় ধর এবছরও দল গড়েছেন। তন্ময় বিশ্বাস করেন, ক্লাব এবার ট্রফি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...