জিরানীয়ার সেরা রাণীরবাজার বিদ্যামন্দির

Date:

Share post:

জিরানীয়ায় আন্ত: স্কুল ক্রিকেটে মহকুমার সেরা হলো রাণীরবাজার বিদ্যামন্দির। বুধবার স্কুল ক্রিকেটের ফাইনালে রানীরবাজার বিদ্যামন্দির ৫ উইকেটে হারায় ওল্ড আগরতলা পি এম শ্রী ইংলিশ মিডিয়াম স্কুলকে। অনুপ দাসের দুরন্ত বোলিংয়ে এসে জয়। মঙ্গলবার রাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় এদিন খেলা শুরু হতে দেরি হয়। ফলে ওভার কমিয়ে আনা হয় ১৮-তে। রানীরবাজার বিদ্যামন্দির মাঠে টসে জিতে রানীরবাজার বিদ্যামন্দিরের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। স্যাত স্যাতে উইকেটে শুরুতে বোলিং পেয়ে বিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে রানীবাজার বিদ্যামন্দিরের বোলাররা। ফলে ৫৮ রানে গুটিয়ে দেয় ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুলকে। বিজয় দাস ২২ বল-এ একটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে। অতিরিক্ত পায় ১৮ রান। রানীরবাজার বিদ্যামন্দিরের অনুপ দাস ২০ রানে তিনটি, বিনয় রুদ্র পাল ২ রানে এবং অভিজিৎ দেবনাথ ৪ রানে দুটি করে উইকের ভাগ করে। জবাবে রানীরবাজার বিদ্যামন্দির ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। আকাশ দাস ৪৮ বল-এ একটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করে। অতিরিক্ত পায় ১৪ রান। ওল্ড আগরতলা ইংলিশ মিডিয়াম স্কুলের বিজয় দাস ৫ রানে এবং সুদীপ দাস ১০ রানে দুটি করে উইকেট ভাগ করে। খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মহকুমা ক্রিকেট সংস্থার সভাপতি গৌতম মজুমদার, সচিব শিবায়ন দাস, কোষাধ্যক্ষ পিন্টু শর্মা এবং রাজ্য ক্রিকেট সংস্থার প্রতিনিধি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...