তৃতীয় বর্ষ এগিয়ে চলো সংঘ হাফ ম্যারাথন প্রতিযোগিতা হবে শনিবার। মেলারমাঠের ওই ক্লাবের সামনে থেকে আজ সকাল ছয়টায় শুরু হবে পুরুষদের ২১ কিলোমিটার এবং মহিলাদের ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা। ম্যারাথন দৌড়ের উদ্বোধন করবেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট সরস্বতী দে সাহা। এছাড়া থাকবেন ৩৪ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী। এবার আসরে ব্যাপক সাড়া পড়েছে। ভিন রাজ্যের অ্যাথলিটের সংখ্যা প্রায় ১৫০ জন। উদ্যোক্তা এগিয়ে চলো সংঘের সচিব সুমন্ত গুপ্ত বলেন, যাবতীয় প্রস্তুতি শেষ।


