ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পিচ কিউরেটর অজয় দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। কলকাতা থেকে চিকিৎসা সেরে ১০ দিন আগে রাজ্যে ফিরেছিলেন। শুক্রবার ভোরে বেলতলী নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী এবং এক ছেলেকে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে।


