চতুর্থ মেয়াদে উয়েফা সভাপতি পদে লড়বেন চেফেরিন

Date:

Share post:

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার প্রধান হিসেবে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে দাঁড়াবেন বর্তমান সভাপতি আলেকসান্দের চেফেরিন। উয়েফার ৫৫টি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানদের এক সভায় চেফেরিন নিজের এই সিদ্ধান্তের কথা জানান। চেফেরিনের এই পদক্ষেপ প্রত্যাশিতই ছিল। এর মাধ্যমে তিনি পুনরায় নির্বাচনে না দাঁড়ানোর আগের অবস্থান থেকে সরে এলেন, যে অবস্থানের কথা তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন।
২০১৬ সালে প্রথমবার নির্বাচিত হওয়া চেফেরিন সে সময় উয়েফার গঠনতন্ত্র পরিবর্তনের বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন; ওই পরিবর্তনই তাকে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। ৫৮ বছর বয়সি এই স্লোভেনিয়ানের নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা দিনকে দিন জোরাল হচ্ছিল। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে উয়েফার উদ্যোগ শুরুর পর এই সম্ভাবনা আরও বেড়ে যায়।
গত অগাস্টে চেফেরিন জানান, তিনি নিজে ইনফান্তিনোর বিরুদ্ধে ফিফা সভাপতি পদে নির্বাচনে দাঁড়াবেন না। তবে নির্বাচনের জন্য একজন প্রার্থী খুঁজে বের করতে প্রতিশ্রুতি দেন তিনি। আবার নির্বাচনে অংশ নেওয়ার কথা অনেক আগেই বলেছেন ইনফান্তিনো। তবে গত জুলাইয়ে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার স্বত্বাধিকারী একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের আনার ব্যর্থ চেষ্টার পর থেকেই ক্রমবর্ধমান বিরোধিতার সম্মুখীন হচ্ছেন তিনি।
সুইজারল্যান্ড ও টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার রামন বেগা বুধবার জানান, তিনি আগামী বছরের ফিফা নির্বাচনে স্বদেশি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। ১৮ নভেম্বরের সময়সীমা শেষ হওয়ার আগে বর্তমান সভাপতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর ইচ্ছা প্রকাশ্যে ঘোষণা করা প্রথম ব্যক্তি তিনি। উয়েফা জানিয়েছে, আজারবাইজান ছাড়া বাকি ৫৫টি জাতীয় অ্যাসোসিয়েশনই ফিফা সংস্কার প্রস্তাবগুলোর প্রতি সমর্থন জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

রেফারি ধোলাইয়ে ৪ ফুটবলার ৩ বছর ও ম্যানেজার ৫ বছরের জন্য বরখাস্ত

সদ্য সমাপ্ত ঘরোয়া ফুটবল মরশুমে রেফারি নিগ্রহের ঘটনায় সরাসরি জড়িত থাকার অপরাধে ব্লাডমাউথ ক্লাবের চারজন ফুটবলারকে সর্বভারতীয় স্তরে...

কর্নাটকের কাছে লিড হারিয়ে চাপের মুখে ত্রিপুরা রঞ্জি দল!

প্রত্যাশিত ভাবেই লিড হাতছাড়া কর্নাটকের কাছে। শুধু তাই না, এখন বড় রানের চাপে পড়তে চলেছে ত্রিপুরা রঞ্জি দল।...

অভিষেক বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ পকেটে পুরল ভারত

অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে উড়িয়ে সিরিজ পকেটে পুরল ভারত। ওয়েলিংটনের হেনরি স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচে ৬...

টি-২০’তে টানা দ্বিতীয় হার সিনিয়র মেয়েদের!

একের পর এক ম্যাচে হেরেই চলছেন সিনিয়র মেয়েরাও। জাতীয় আসরের আগে প্রস্তুতি না নিয়ে খেলতে গিয়ে একেবারে হতশ্রী...