এবারের বিশ্বকাপ সামাজিক মাধ্যমে ক্ষতিকর পোস্ট বেড়েছে বহুগুণ!

Date:

Share post:

ফিফার সামাজিক মাধ্যম নিরাপত্তা বিভাগের তদন্তে বিষয়টি সামনে এসেছে। ২০২৬ বিশ্বকাপে সামাজিক মাধ্যমে ক্ষতিকর পোস্ট বেড়েছে বহুগুণ। কাতার বিশ্বকাপের তুলনায়, এবারের আসর ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষতিকর পোস্ট ও কমেন্ট বেড়েছে ১৪ গুণ! ফিফার সামাজিক মাধ্যম নিরাপত্তা বিভাগের তদন্তে বিষয়টি সামনে এসেছে। এবার ৭০ লাখের বেশি এমন বার্তা চিহ্নিত করা হয়েছে এবং সেগুলো সরানো হয়েছে। ২০২২ সালের বিশ্বকাপে আপত্তিকর পোস্ট ও মন্তব্যের সংখ্যাটা ছিল কেবল চার লাখ ৭০ হাজার।
এছাড়া, অপমানজনক ও হুমকিস্বরূপ পোস্ট ও মন্তব্য করা হয়েছে দুই লাখবার, ২০২২ এর কাতার আসরে যেটা ছিল ১৯ হাজার ৬০০। এসবের মধ্যে ১৫ হাজারের বেশি পোস্টের ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য এবং এক হাজারের বেশি খুব বাজে পোস্টের ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এই সামাজিক মাধ‍্যম নিরাপত্তা বিভাগের (এসএমপিএস) ওপর ফিফার সব টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল, কোচ, খেলোয়াড় ও সকল অফিসিয়ালদের ডিজিটাল সুরক্ষা দেওয়ার দায়িত্ব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় ৪৮ দলের অংশগ্রহণে চলতি বিশ্বকাপে মোট পাঁচ কোটি ৩০ লাখ পোস্ট ও মন্তব্য পর্যবেক্ষণ করেছে। আর ব্যক্তিকে লক্ষ্য করে করা পাঁচ লাখ ৩০ হাজার মন্তব্য শনাক্ত করেছে এআই এবং সেগুলো যাচাই করেছে এসএমপিএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...