তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপের দুটি গোলে অবদান রেখে নতুন রেকর্ডটি গড়লেন ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসে! ভাঙলেন পেলের ৫৬ বছরের রেকর্ড! এক ম্যাচ পর, আবার সতীর্থের গোলে অবদান রাখলেন মাইকেল ওলিসে। ১৮ মিনিটের মধ্যে তিনি করলেন দুটি অ্যাসিস্ট। ভেঙে দিলেন পেলের সাড়ে পাঁচ দশক আগের একটি রেকর্ড। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ৪-০ গোলে পিছিয়ে পড়ে ফ্রান্স। ৪৮ মিনিটে ওলিসের পাস থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। ৬৬ মিনিটে এমবাপের দ্বিতীয় গোলেও অবদান রাখেন তিনি। চলতি বিশ্বকাপে মোট সাতটি অ্যাসিস্ট করলেন ওলিসে, বিশ্বকাপের এক আসরে যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। ১৯৭০ সালের বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করে রেকর্ডটি গড়েছিলেন পেলে। একই দিনে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছোঁয়ার পর তাকে ছাড়িয়েও গেলেন ২৪ বছর বয়সী ওলিসে।


