কোচ ও পেশাদার ক্রিকেটারের খোঁজ পায়নি টিসিএ!

Date:

Share post:

সময় গড়িয়ে চললেও রাজ্য ক্রিকেট সংস্থা এখনও রঞ্জি রাজ্যদলের কোচ এবং পেশাদার ক্রিকেটারের খোঁজ পায় নি! দুদফা বিজ্ঞাপন দিয়েও কোনটাই চূড়ান্ত না হওয়ায় সমস্যা বেড়েই চলেছ। শেষ পর্যন্ত জোড়াতালি দিয়ে কোচ ও পেশাদার চালিয়ে দেয়া হবে বলে আশঙ্কা।
দেশের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থাগুলো ইতিমধ্যেই একমাস আগে থেকেই প্রস্তুতিতে নেমে গেছে। আসন্ন রঞ্জি মরশুমে ভালো ফলাফলের জন্য দলগুলি তৈরিও হয়ে গেছে। আগামী অক্টোবরে এক সাথে সবকটি জাতীয় আসরে শুরু হবে। কিন্তু রাজ্য ক্রিকেট সংস্থার কোন হেলদোল নেই! দিব্যি নেচে কুদে কর্মকর্তার ভালোই আছেন।
সবথেকে অবাক করার মতো বিষয় হলো ক্রিকেট সংস্থা ক্রিকেটারদের ফুটবল খেলতে জম্পুইজলা পাঠাচ্ছেন! সামনেই গুরুত্বপূর্ণ মরশুম, এসময় এই সিদ্ধান্ত রীতিমতো ক্রিকেট মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছ। যা খুবই স্বাভাবিক।
যেটুকু জানা গেছে, কোচ হিসেবে সমীর দিঘ এবং বাংলার সত্রাজিৎ লাহিড়ী আবেদন করেছিলেন। এরমধ্যে দিঘে ৪০ লক্ষ টাকা চেয়েছেন। আর সত্রাজিৎ-এর ডিমান্ড ২২/২৩ লক্ষ টাকা! কিন্তু এত টাকা কোচের পেছনে দিতে চাইছেন না টিসিএ কর্তারা। ফলে কি করবেন এনিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। শেষ সময়ে খোঁজাখুঁজি করার ফলে এখন দিশেহারা কর্তারা।
পেশাদার কোটায় টিসিএ কর্তারা ক্রিকেটারের বয়স বেঁধে দিয়েছিলেন ৩০ বছর। কিন্তু ওই বয়সের নামই নাকি সেরকম পাওয়া যায় নি! মন্দীপ সিং নামে পাঞ্জাবের ব্যাটসম্যান যিনি লন্ডনে কাউন্টি খেলতে ব্যস্ত তাকে পাওয়া গেলেও বয়স ৩৩, আর অপর এক ব্যাটসম্যান রেলের ভার্গব মারাই-এর বয়সও ৩০ এর উপরে। ফলে বিপাকে সকলেই।
শুধু তাই না, টিসিএ-র নির্বাচকরাও বৃষ্টি ঘুমে আছেন। তাই কোন বিভাগের রাজ্যে দলের ক্রিকেটারদের নাম নাকি চূড়ান্ত করতে পারেন নি! ফলে কবে তাদের সম্বিত আসে সেদিকে তাকিয়ে ক্রিকেট মহলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...