প্লেয়ার লিস্ট জার্সি অদল বদল কাণ্ডে চার রেফারি ও বীরেন্দ্রের ম্যানেজারের কাছে কৈফিয়ত চাইবে লিগ কমিটি। বৃহস্পতিবারের বীরেন্দ্র বনাম ত্রিপুরা স্পোর্টস স্কুলের খেলায় ওই কাণ্ড ঘটে! অবাক হলেও এটাই ঘটনা। বীরেন্দ্র ক্লাবের দুজন ফুটবলারের নামের সাথে জার্সির কোন মিল ছিল না। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার রাজ্য ফুটবল সংস্থার লিগ কমিটি বৈঠক হয়। এতে বিস্তারিত আলোচনা হয়। পরে ওই ম্যাচের কার রেফারি তাপস দেবনাথ, রক্তিম সাহা, সত্যজিৎ দেবরায় ও উজ্বল দাসকে জার্সির নম্বর কাণ্ডে কৈফিয়ত চাওয়ার সিদ্ধান্ত হয়। সাথে বীরেন্দ্র ক্লাবের ম্যানেজার পারভেজ ভূঁইয়ার কাছেও একই ঘটনার কৈফিয়ত চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্রের খবর লিগ কমিটি চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
চার রেফারি ও বীরেন্দ্রের ম্যানেজারের কাছে কৈফিয়ত চাইবে লিগ কমিটি
Date:
Share post:


