কিল্লায় বরক ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ রিসিং কাপ ফুটবলের আসরে
চ্যাম্পিয়ন হলো তৈরূপা টি এফ সি সি। ফাইনালে হারালো রাইয়ো কামি দলকে। নোয়াবাড়ি স্কুল মাঠে রবিবার মেগা ফাইনালটি উপভোগ করতে কয়েকহাজার ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। তৈরূপা বাড়ি টি এফ সি সি দল জয়লাভ করে ২-০ গোলে। বিজয়ী দলের সালমা জমাতিয়া এবং জীতেন জমাতিয়া গোল করে। হারলেও রাইয়ো কামি দলের বেশ কয়েকজন ফুটবলার উপস্থিত ফুটবলপ্রেমীদের নজর কেড়ে নেয়। খেলা পরিচালনা করেন মন্ত্রী মোহন জমাতিযা। ম্যাচের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছে সালমা জমাতিয়া।


