ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি শচীন তেন্ডুলকার, সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আজনিক্য রাহানে এবং মাধব মন্ত্রীকে সম্মানিত করবে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। একই সঙ্গে নথিভুক্ত ক্লাবগুলোকে আরো বেশি আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাহায্যের লক্ষ্যে আগামী ১০ বছরের জন্য ৫০০ কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করবে মুম্বাই ক্রিকেট সংস্থা। মুম্বাই ক্রিকেট সংস্থার বার্ষিক সাধারণ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মুম্বাইয়ের ক্রিকেট পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি ক্লাবগুলোকে পরিকাঠামো উন্নয়নের জন্য আর্থিক সাহায্য করা হবে। মুম্বাইয়ের তিন প্রাক্তন ক্রিকেটার শচীন রাহানে এবং মন্ত্রীকে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আজনিক্য নায়েক। মাধব মন্ত্রী এর আগে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কাজ করেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনটি লাউঞ্জ তৈরি করা হবে এই তিনজনের নামে। এজন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন সংস্থার সহ-সভাপতি সহ আরো দু-একজন।


