আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ এর ম্যাচে দলে নেওয়া হয়নি বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশীকে। রবিবার টসে জয়লাভের পর ভারতীয় ক্রিকেট দলনেতা শ্রেয়াস আয়ার জানান বৈভবের কোনো রকম চোট নেই। তাকে নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ভারত অধিনায়ক আরো বলেন বৈভব খেলছেন না, ওয়াশিংটন সুন্দর ও খেলছেন না। বাঁ হাতি এবং ডানহাতি পরিকল্পনার কারণেই এই দুই ক্রিকেটারকে প্রথম ম্যাচে দলের বাইরে রাখা হয়েছে বৈভব সূর্যবংশী বা হাতি ব্যাটসম্যান। আর ওয়াশিংটন সুন্দর ডানহাতি অলরাউন্ডার। সঞ্জু স্যামসন।ডানহাতি ব্যাটসম্যান। স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলানো হয়েছে বাঁ হাতি অক্ষর প্যাটেলকে। সব মিলিয়ে ডানহাতি আর বাম হাতে পরিকল্পনা করেই এদিন প্রথম একাদশ সাজানো হয়েছে। জানিয়েছেন সামনে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের আসরের কথা মাথায় রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে। পাশাপাশি আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের পর এশিয়ান গেমসের আসরে খেলবে ভারত। এই সিরিজে কম্বিনেশন এর বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে।


