জম্পুইজলা সহজেই হারায় রামকৃষ্ণ সেবাশ্রমকে

Date:

Share post:

সহজেই রামকৃষ্ণ সেবাশ্রম সংঘকে হারালো জম্পুইজলা প্লে সেন্টার। মেয়েদের ঘরোয়া ফুটবলের আসরে এই জয়ের ফলে জম্পুইজলা সুপারে উঠার পথে পা বাড়ালো। শনিবার ৩-০ গোলে জয় নিশ্চিত করে জম্পুইজলা।
উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের লড়াইয়ে প্রথমবারের মতো খেলতে নামা ঊষা বাজারের রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের মেয়েরা রীতিমতো চাপে পড়ে যায়। ৮ মিনিটেই লিড নেয় জম্পুইজলা। পেনাল্টি থেকে এই গোলটি হয়। জাল নাড়ান সীমা দেববর্মা। লিড বাড়াতে বেশি সময় নেয় নি জম্পুইজলা। ১৭ মিনিটে ফের পেনাল্টি পায় এবং ২-০ করেন নেকি কে। বিরতির আগে জল আর নড়ে নি। দু’গোলে পিছিয়ে থেকে চাপের মুখে লড়াই করে গেলেও ব্যবধান কমানোর মতো শক্তি ছিলনা রামকৃষ্ণ সেবাশ্রমের। উল্টো ম্যাচে ৬৫ মিনিটে তৃতীয় গোল হজম করে পরাজয় নিশ্চিত করে নেয়। শেফালী রিয়াং জাল নাড়ান। জম্পুইজলার তিন পয়েন্ট নিশ্চিত হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে

অতিরিক্ত সময়ের গোলর কল্যান সমিতি সেমিফাইনালে গেলো। ২-১ গোলে হারালো টাউন ক্লাবকে। নীলজ্যোতি রাখাল শিল্ডের লড়াইয়ে শুরুতে ৩১...

ফাইনালে সদর ‘এ’ খেলবে উদয়পুরের সাথে

রাজ্যস্তরের অনূর্ধ্ব ১৫ ক্রিকেটের ফাইনালে সদর 'এ' খেলবে উদয়পুরের বিরুদ্ধে। ২০ আগস্ট হবে আসরের ফাইনাল ম্যাচ। মঙ্গলবার আসরের...

দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি

রাজ্যস্তরের সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে দ্বিতীয় জয় পেলো লংতরাইভ্যালি। ৫৪ রানে হারালো কাঞ্চনপুরকে। এম বি বি স্টেডিয়ামে এম্যাচে...

সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ

বিলোনিয়ায় ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠলো বিন্দাস বয়েজ। তীব্র উত্তেজনা পূর্ণ প্রথম সেমিফাইনালে ইয়ুথ...